দাবদাহে পুড়ছে ইউরোপ, চরম তাপমাত্রার সতর্কবার্তা
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
আগামী দশকগুলোতে মধ্য ইউরোপে চরম দাবদাহ এবং গ্রীষ্মমণ্ডলীয় রাতের সংখ্যা ব্যাপক হারে বাড়তে পারে। সোমবার প্রকাশিত চেক জলবায়ু বিশেষজ্ঞদের একটি নতুন গবেষণায় এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।

রেডিও প্রাগ ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়, মধ্য ইউরোপে তাপমাত্রা কতটা বিপজ্জনক পর্যায়ে পৌঁছাতে পারে, তার একটি বিস্তারিত ধারণা দিয়েছেন চেক জলবায়ু বিশেষজ্ঞরা। গবেষণায় বলা হয়েছে, আগামী দশকগুলোতে এমন দিনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে যখন চরম দাবদাহের সঙ্গে গ্রীষ্মমণ্ডলীয় রাতের পরিস্থিতি তৈরি হবে। গ্রীষ্মমণ্ডলীয় রাত বলতে মূলত এমন পরিস্থিতিকে বোঝায় যখন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামে না।
গবেষণায় উল্লেখ করা হয়েছে, এই ধরনের পরিস্থিতি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে। কারণ কিছু অঞ্চলে বছরে সাত দিনের বেশি এমন তীব্র গরম অনুভূত হতে পারে। প্রতিবেদন অনুযায়ী, চরম দাবদাহ ও গ্রীষ্মমণ্ডলীয় রাতের এমন সমন্বয় বর্তমানে বেশ বিরল। ১৯৯৫ থেকে ২০১৪ সালের মধ্যে বছরে গড়ে দুই দিনেরও কম সময় এমন পরিস্থিতি দেখা গেছে।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে মহাদেশটিতে তাপপ্রবাহের কারণে মোট ৫ লাখ ৮৫২ হেক্টর (১২ লাখ ৩৭ হাজার ৬৪৫ একর) এলাকা পুড়ে গেছে। এছাড়া ইউরোপীয় ফরেস্ট ফায়ারস ইনফরমেশন সিস্টেমের তথ্যে দেখা গেছে, বছরের শুরু থেকে ৬ আগস্ট পর্যন্ত পুরো ইউরোপে ১ হাজার ৫২৮টি অগ্নিকাণ্ডের ঘটনা শনাক্ত করা হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.