আপনি পড়ছেন

সোমবার জাতিসংঘ ও এর বিশেষজ্ঞরা গাজা এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি সামরিক অভিযান ও হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা সতর্ক করে বলেছেন, এসব হামলা বেসামরিক নাগরিকদের চরম ঝুঁকির মধ্যে ফেলছে এবং সেখানকার মানবিক সংকটকে আরও গভীর করছে।

গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হামলা বৃদ্ধিতে জাতিসংঘের তীব্র উদ্বেগ
গাজায় ধ্বংসস্তূপের পাশে ফিলিস্তিনিদের ভিড়

জাতিসংঘের মানবিক বিষয়াবলি সমন্বয় দপ্তরের (ওচা) বরাত দিয়ে উপ-মুখপাত্র ফারহান হক সাংবাদিকদের জানান, গাজা জুড়ে সামরিক অভিযান ফিলিস্তিনিদের বিপন্ন করছে এবং মানবিক চাহিদা বাড়াচ্ছে। শুক্রবার থেকে নিরাপত্তা অংশীদাররা এমন একাধিক ঘটনার রেকর্ড করেছে, যার কয়েকটিতে বেসামরিক হতাহতের খবর পাওয়া গেছে। ওচার পক্ষ থেকে আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে বেসামরিক নাগরিক ও অবকাঠামো রক্ষার ওপর জোর দেওয়া হয়েছে।

ফারহান হক আরও জানান, ২০২৩ সালের অক্টোবরে সংঘাত শুরুর পর থেকে গাজায় এক হাজারের বেশি বিস্ফোরক শনাক্ত ও চিহ্নিত করা হয়েছে। ধ্বংসস্তূপ অপসারণ এবং পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থা পুনরুদ্ধারে এসব পদক্ষেপ সহায়তা করেছে। তবে তিনি জানান, জীবন রক্ষাকারী সেবা সম্প্রসারণ এবং বেসামরিক নাগরিক ও কর্মীদের ঝুঁকি কমাতে আরও প্রয়োজনীয় সরঞ্জাম গাজায় প্রবেশের অনুমতি দেওয়া উচিত।

এদিকে, জাতিসংঘের বিশেষজ্ঞরা জুলাই মাসে ফিলিস্তিনিদের ওপর হামলার তীব্র বৃদ্ধির নিন্দা জানিয়েছেন। তারা সতর্ক করে বলেছেন, মানবাধিকার পরিস্থিতি আগে থেকেই বিপর্যয়কর ছিল, যা এখন আরও অবনতির দিকে যাচ্ছে। এক বিবৃতিতে তারা বলেন, ‘গাজার কোনো জায়গাই এখন নিরাপদ নয়।’

বাস্তুচ্যুতদের আশ্রয়স্থল ও হাসপাতালে হামলার কথা উল্লেখ করে বিশেষজ্ঞরা জানান, জুলাই মাসে গাজায় প্রায় ১৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে নিহতের সংখ্যা ১ হাজার ২০০ ছাড়িয়েছে। বিশেষজ্ঞরা আরও বলেন, ‘গণহত্যা অব্যাহত রয়েছে।’

অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমেও সহিংসতা বেড়েছে। বিশেষজ্ঞরা জানান, জুলাই মাসে সেখানে অন্তত ১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নাবলুসের দক্ষিণ-পশ্চিমে তেল এলাকায় এক পরিবারের চার ফিলিস্তিনি নিহত হওয়ার পর এক সপ্তাহান্তে পশ্চিম তীর জুড়ে ২০টির বেশি হামলার ঘটনা ঘটে। বিবৃতিতে বলা হয়, ‘বসতি স্থাপনকারীদের সন্ত্রাস স্বতঃস্ফূর্ত নয়; এটি ইসরায়েলি দখলদার বাহিনীর সুরক্ষা এবং প্রায়শই তাদের অংশগ্রহণে পরিচালিত হয়।’

বিশেষজ্ঞরা আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় মেনে চলা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য জবাবদিহির আহ্বান জানিয়েছেন। তারা বলেন, ‘যেসব রাষ্ট্র রাজনৈতিক, সামরিক বা আর্থিকভাবে ইসরায়েলকে এই বেআইনি পরিস্থিতি বজায় রাখতে সহায়তা করছে, তারা নিজেরাই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।’ উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে আইসিজে তার রায়ে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের উপস্থিতিকে বেআইনি ঘোষণা করেছিল।

গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এ পর্যন্ত ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৪ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। জাতিসংঘের হিসাব অনুযায়ী, এই যুদ্ধে গাজার ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে, যা পুনর্নির্মাণে প্রায় ৭ হাজার কোটি ডলার প্রয়োজন হতে পারে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.