ইরান যুদ্ধের মধ্যেই তেলের সরবরাহ সচল রাখতে ট্রাম্প প্রশাসনের ছাড়
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ইরান যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় অভ্যন্তরীণ সরবরাহ স্বাভাবিক রাখতে জোনস অ্যাক্টে সীমিত ছাড়ের মেয়াদ আরও ৯০ দিন বাড়িয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। হোয়াইট হাউসের একজন মুখপাত্র সোমবার এই তথ্য নিশ্চিত করেছেন।

শত বছরের পুরোনো এই নৌপরিবহন আইনে ছাড় দেওয়ার ফলে বিদেশি পতাকাবাহী জাহাজগুলো যুক্তরাষ্ট্রের বিভিন্ন বন্দরের মধ্যে নির্দিষ্ট কিছু জ্বালানি সম্পদ পরিবহন করতে পারবে। তবে আগের মতো ঢালাও ছাড়ের পরিবর্তে এবার প্রতিটি যাত্রার ক্ষেত্রে আলাদাভাবে এই সুবিধা প্রযোজ্য হবে।
হোয়াইট হাউসের মুখপাত্র টেলর রজার্স জানান, কোনো নির্দিষ্ট চালান এই ছাড়ের আওতায় পড়বে কি না, তা নির্ধারণ করতে মার্কিন মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে আলোচনা করবে পেন্টাগন। মার্কিন সামরিক বাহিনী ও গুরুত্বপূর্ণ শিল্পখাতগুলো যেন নিরবচ্ছিন্নভাবে প্রয়োজনীয় সম্পদ পায়, তা নিশ্চিত করতেই এই ছাড়ের মেয়াদ বাড়ানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে রজার্স লেখেন, ‘তথ্য বলছে, এই ছাড়ের কারণে দেশের অভ্যন্তরে গ্যাসোলিন, ডিজেল ও জেট ফুয়েলের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে।’
সর্বশেষ এই বর্ধিত মেয়াদ নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত কার্যকর থাকবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে ১৭ মার্চ প্রাথমিকভাবে ৬০ দিনের জন্য এই ছাড় দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। পরে মে মাসে এর মেয়াদ আরও ৯০ দিন বাড়ানো হয়। তবে ঢালাও ছাড়ের কারণে দেশীয় জাহাজ নির্মাতা ও নৌপরিবহন কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে—মার্কিন নৌপরিবহন শিল্পের এমন উদ্বেগের পর এবারের ছাড়ের পরিধি সীমিত করেছে প্রশাসন।
১৯২০ সালের মার্চেন্ট মেরিন অ্যাক্টের অংশ জোনস অ্যাক্ট অনুযায়ী, যুক্তরাষ্ট্রের এক বন্দর থেকে অন্য বন্দরে পণ্য পরিবহনের ক্ষেত্রে সাধারণত আমেরিকানদের নির্মিত, মালিকানাধীন ও পরিচালিত জাহাজ ব্যবহার করা বাধ্যতামূলক। মার্কিন মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে ছাড় দেওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় ২১০টি যাত্রা সম্পন্ন হয়েছে, যা অন্যথায় নিষিদ্ধ ছিল। এসব জাহাজের বেশিরভাগই গ্যাসোলিন বা অপরিশোধিত তেল পরিবহন করেছে।
হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বিধিনিষেধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ ব্যাহত হচ্ছে এবং তেলের দাম বাড়ছে। এমন পরিস্থিতির মধ্যেই জোনস অ্যাক্টে ছাড়ের মেয়াদ বাড়ানোর এই পদক্ষেপ নেওয়া হলো। এদিকে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ বা কৌশলগত জ্বালানি মজুত প্রায় ৬১ লাখ ব্যারেল কমে ২৯ কোটি ৮৭ লাখ ব্যারেলে দাঁড়িয়েছে। ১৯৮৩ সালের পর এটিই সর্বনিম্ন মজুতের রেকর্ড।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.