প্রায় ৬৫০টি অবৈধ বসতি স্থাপনের পরিকল্পনা এগিয়ে নিচ্ছে ইসরায়েল!
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
জেরুজালেমের দক্ষিণে প্রায় সাড়ে ছয় শ আবাসন সংবলিত একটি নতুন অবৈধ বসতি স্থাপনের পরিকল্পনা এগিয়ে নিয়েছে ইসরায়েল। সোমবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ফিলিস্তিনের জেরুজালেম গভর্নরেট। তারা সতর্ক করে বলেছে, প্রস্তাবিত এই প্রকল্প স্থানীয় ফিলিস্তিনিদের দৈনন্দিন জীবনে সরাসরি নেতিবাচক প্রভাব ফেলবে।

বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের জেলা পরিকল্পনা ও নির্মাণ কমিটি ‘নোফেই র্যাচেল’ নামের প্রস্তাবিত বসতির পরিকল্পনাটি জমা দিয়েছে। ফিলিস্তিনিদের বাড়িঘরের একদম পাশেই প্রায় ২৭ দুনাম (প্রায় সাড়ে ছয় একর) জায়গা জুড়ে এই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
জেরুজালেম গভর্নরেটের মতে, এই প্রকল্পের উদ্দেশ্য কেবল আবাসন সংখ্যা বাড়ানো নয়। এটি মূলত ফিলিস্তিনিদের উপস্থিতি ও নগর সম্প্রসারণকে সংকুচিত করার এবং অবৈধ বসতি বাড়িয়ে ভূমিতে নতুন বাস্তবতা তৈরির ইসরায়েলি নীতিরই একটি অংশ।
এদিকে ইসরায়েলি মানবাধিকার সংস্থা ‘ইর আমিম’ সোমবার জানায়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে পূর্ব জেরুজালেমে ৩ হাজার ৪০০টিরও বেশি আবাসন ইউনিট সংবলিত তিনটি বড় বসতি প্রকল্পের কাজ এগিয়ে নিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়ের বড় একটি অংশ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের এসব বসতি নির্মাণকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে বিবেচনা করে। সংস্থাগুলোর মতে, এসব কর্মকাণ্ড দ্বি-রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে মারাত্মকভাবে ব্যাহত করছে।
ইসরায়েলি শান্তিবিষয়ক সংগঠন ‘পিস নাউ’-এর দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে পশ্চিম তীরে প্রায় পাঁচ লাখ এবং পূর্ব জেরুজালেমের অবৈধ বসতিগুলোতে প্রায় আড়াই লাখ ইসরায়েলি বসবাস করছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.