আপনি পড়ছেন

অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় ব্যাপক অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সোমবার পরিচালিত এসব অভিযানে এক ফিলিস্তিনির বাড়ি বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেওয়ার পাশাপাশি অন্তত ২০টি দোকানপাট ও বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া কৃষি জমির পানির লাইন ধ্বংস এবং বেশ কয়েকজনকে আটকের ঘটনাও ঘটেছে।

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযান: বাড়িঘর ও পানির লাইন ধ্বংস
পশ্চিম তীরে টহলরত ইসরায়েলি বাহিনীর সদস্যরা

স্থানীয় সূত্রগুলোর বরাত দিয়ে সংবাদমাধ্যম জানিয়েছে, পশ্চিম তীরের নাবলুসের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত তাল (তেল) গ্রামে ফারুক রমজান নামের এক ফিলিস্তিনির বাড়ির তৃতীয় তলা বিস্ফোরক দিয়ে উড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এই ধ্বংসযজ্ঞ চালানোর আগে তারা ওই এলাকায় অভিযান চালায় এবং আশেপাশের বেশ কয়েকটি বাড়ির বাসিন্দাদের জোরপূর্বক সরিয়ে দেয়।

গত ২৪ জুলাই তাল গ্রামে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলার সময় ফারুক রমজান নিহত হন। স্থানীয় সূত্র জানায়, নিরস্ত্র রমজান এক হামলাকারীর কাছ থেকে অস্ত্র কেড়ে নিয়ে পাল্টা গুলি চালালে অন্তত এক হামলাকারী নিহত হন। পরে ইসরায়েলি বাহিনীর গুলিতে রমজান প্রাণ হারান। ওই দিনের হামলায় তার পরিবারের আরও তিন সদস্য নিহত এবং চার ফিলিস্তিনি আহত হয়েছিলেন।

অন্যদিকে, উত্তর পশ্চিম তীরের জেনিনের দক্ষিণে আনজা গ্রামে প্রায় ২০টি ফিলিস্তিনি দোকান ও বাড়িঘর গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। আনজা গ্রামে ইসরায়েলি মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো নথিভুক্ত করা কর্মী তায়সির সাদাকা আনাদোলুকে জানান, অনুমতি ছাড়া ভবন নির্মাণের অজুহাতে এসব স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। তিনি জানান, সেনাবাহিনী বুলডোজার নিয়ে গ্রামে প্রবেশ করে এবং জেনিনের সাথে সংযোগকারী প্রধান সড়কের পাশের দোকানগুলো ভেঙে ফেলে।

এর বাইরে জর্ডান উপত্যকার উত্তরাঞ্চলে এবং তুবাস প্রদেশেও অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি মানবাধিকার কর্মী আরেফ দারাগমেহ জানান, তুবাসের আতুফ ও রাস আল-আহমার এলাকায় ইসরায়েলি বাহিনী কৃষিকাজে ব্যবহৃত পানির লাইন ধ্বংস করেছে। গত কয়েক মাস ধরে এই এলাকায় কৃষি জমি পরিষ্কার, পানির নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত করা এবং কূপ ভরাট করার মতো কাজ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে স্থানীয় কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এছাড়া আইন আল-হিলওয়েহ এলাকা থেকে দুই ফিলিস্তিনি ভাইকে আটক করা হয়েছে।

রামাল্লার কাছে জালজালিয়া গ্রামের পূর্বে ফিলিস্তিনিদের কৃষিজমিতে আগুন ধরিয়ে দেয় ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। পরে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। গ্রাম পরিষদের প্রধান ওসামা নাজমি জানান, প্রায় এক বছর আগে বসতি স্থাপনকারীরা ওই এলাকায় একটি ফাঁড়ি স্থাপন করে এবং পার্শ্ববর্তী আল-মাজরা আল-শারকিয়া শহরের ফিলিস্তিনিদের বাড়িঘর দখল করে নেয়।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর মাসে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলা উল্লেখযোগ্য হারে বেড়েছে। এসব হামলায় এখন পর্যন্ত ১ হাজার ১৮০ জনের বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় ১৩ হাজার মানুষ আহত হয়েছেন। এছাড়া গ্রেপ্তার করা হয়েছে প্রায় ২৪ হাজারের বেশি ফিলিস্তিনিকে।

ফিলিস্তিনিদের আশঙ্কা, এই ধরনের ধ্বংসযজ্ঞ ও বসতি সম্প্রসারণের মাধ্যমে ইসরায়েল পশ্চিম তীরকে নিজেদের দখলে নেওয়ার পথ সুগম করছে, যা ১৯৬৭ সালের সীমানার ভিত্তিতে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.