আপনি পড়ছেন

ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবির পদত্যাগ দাবি করেছেন সিনেটর ক্রিস ভ্যান হোলেন। মার্কিন স্বার্থ রক্ষায় ব্যর্থ হওয়া এবং ইসরায়েল সরকারের সাফাই গাওয়ার অভিযোগ তুলে তিনি এই দাবি জানান।

ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে পদত্যাগের আহ্বান
ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সোমবার এক ভিডিও বার্তায় ভ্যান হোলেন এই আহ্বান জানান। তিনি বলেন, ‘ইসরায়েলে নিযুক্ত আমাদের মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবির পদত্যাগের সময় এসেছে। একজন মার্কিন রাষ্ট্রদূতের কাজ হলো যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করা। রাষ্ট্রদূত হাকাবি তা করতে ব্যর্থ হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘তিনি ইসরায়েলের চরমপন্থী সরকারের একজন সাফাই গাইয়ে পরিণত হয়েছেন।’

‘গ্রেটার ইসরায়েল’ বা বৃহত্তর ইসরায়েল ধারণার আওতায় ইসরায়েল যদি কোনো ভূখণ্ডের নিয়ন্ত্রণ নেয়, তবে তা হাকাবি সমর্থন করবেন কি না—এমন এক প্রশ্নের জবাবে হাকাবি বলেছিলেন, তারা সব নিয়ে নিলেও ঠিক আছে। এই মন্তব্যের তীব্র সমালোচনা করেন ভ্যান হোলেন।

ওই অঞ্চলে মার্কিন নাগরিকদের সুরক্ষা দিতেও হাকাবি ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ করেন এই সিনেটর। সেখানে মার্কিনিদের সঙ্গে দুর্ব্যবহার বা অন্যায়ভাবে আটকে রাখার মতো ঘটনা ঘটেছে বলে তিনি উল্লেখ করেন। ভ্যান হোলেন জানান, গত চার বছরে নয়জনের বেশি মার্কিন নাগরিকের মৃত্যুর জন্য ইসরায়েল সরকারকে জবাবদিহির আওতায় আনতে এর আগে তিনিসহ ৩০ জন সিনেটর হাকাবিকে আহ্বান জানিয়েছিলেন।

খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতি রাষ্ট্রদূতের কথিত উদ্বেগের কথা উল্লেখ করে সিনেটর যুক্তি দেন, পবিত্র ভূমিতে খ্রিষ্টানদের রক্ষা করতেও ব্যর্থ হয়েছেন হাকাবি। তিনি বলেন, ‘তার নিজের মানদণ্ড অনুযায়ী এই মিশনে তিনি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। আমরা পশ্চিম তীরে খ্রিষ্টান গ্রামগুলোতে সহিংস বসতি স্থাপনকারীদের হামলা বাড়তে দেখেছি এবং এসব হামলা বিনা শাস্তিতে পার পেয়ে যেতে দেখেছি।’

ভ্যান হোলেন আরও বলেন, ‘তিনি স্পষ্টতই কোনো পরোয়া করেন না এবং তিনি ইতিহাসের সবচেয়ে চরমপন্থী ইসরায়েলি সরকারের একজন সম্পূর্ণ সাফাই গাইয়ে পরিণত হয়েছেন। তার উচিত ছিল মার্কিনিদের রক্ষা করা এবং মার্কিন স্বার্থের পক্ষে দাঁড়ানো। তিনি তা করতে ব্যর্থ হয়েছেন। তার আজই পদত্যাগ করা উচিত।’

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.