আইসিসির ওপর নিষেধাজ্ঞার জেরে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর নিষেধাজ্ঞা দেওয়ার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের চারটি মানবাধিকার সংগঠন। তাদের অভিযোগ, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের বিচারের আন্তর্জাতিক প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার ফেডারেল আদালতে এই মামলাটি দায়ের করা হয়।

আমেরিকান ফ্রেন্ডস সার্ভিস কমিটি, সেন্টার ফর কনস্টিটিউশনাল রাইটস, হিউম্যান রাইটস ওয়াচ এবং ওপেন সোসাইটি ইনস্টিটিউট এই মামলা দায়ের করেছে। তারা দাবি করেছে, আইসিসি এবং এর কাজের সমর্থনকারীদের ওপর মার্কিন প্রশাসনের এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক বিচারের ওপর একটি ‘নির্লজ্জ বেআইনি হামলা।’
সংগঠনগুলো এক যৌথ বিবৃতিতে বলেছে, ‘এটি ক্ষমতার একটি বেআইনি অপব্যবহার, যা আইনের শাসন, বিচারক, প্রসিকিউটর ও আইনজীবীদের স্বাধীনতা, আন্তর্জাতিক আইনি ব্যবস্থার মৌলিক নীতি এবং ন্যায়বিচারে সমান অধিকারের ওপর সরাসরি আক্রমণ। এর ফলে গণহত্যা, যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।’
ফিলিস্তিনে ইসরায়েলের সম্ভাব্য অপরাধের তদন্তে যুক্ত আইসিসি কর্মকর্তা, বিচারক এবং অন্যান্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য ২০২৫ সালের ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট একটি নির্বাহী আদেশ জারি করেন। ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করেই নতুন এই মামলাটি করা হয়েছে। বর্তমানে আদালতটি যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের ১৮টি তদন্ত পরিচালনা করছে, যার মধ্যে এটি অন্যতম।
যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয় এবং দীর্ঘদিন ধরেই তারা এই আদালতের কার্যক্রমের বিরোধিতা করে আসছে। তবে ২০২৪ সালের নভেম্বরে গাজায় সংঘটিত অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চাপ আরও বাড়ানো হয়।
এর ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র আইসিসির প্রসিকিউটর, বিচারক, ফিলিস্তিনের তিনটি শীর্ষস্থানীয় মানবাধিকার গোষ্ঠী এবং ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.