ইউক্রেনে রুশ হামলায় ১২ জন নিহত, উত্তর কোরিয়ার অস্ত্র ব্যবহারের অভিযোগ
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনজুড়ে রাতভর রুশ হামলায় অন্তত ১২ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। এসব হামলায় উত্তর কোরিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেছে কিয়েভ। খবর আল জাজিরার

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল মঙ্গলবার সতর্ক করে বলেছিলেন, রাশিয়া তার মিত্র উত্তর কোরিয়ার কাছ থেকে আরও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সেনা পাচ্ছে। এর পরদিনই ইউক্রেন রুশ হামলায় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অভিযোগ তুলল।
জেলেনস্কি বলেন, ইউক্রেনের প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্রের তীব্র সংকটকে কাজে লাগাতে চাইছে রাশিয়া। যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উদ্যোগ ব্যর্থ হওয়ার পর এই সংকট আরও প্রকট হয়েছে। একই সময়ে ওয়াশিংটনের মনোযোগ ইরানের যুদ্ধের দিকে সরে গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, রাশিয়ার প্রতিটি পদক্ষেপ- ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়ানো, উত্তর কোরিয়ার সরঞ্জাম নিয়ে আসা, সেনা সমাবেশের প্রস্তুতি- সবই দেখাচ্ছে, মস্কো সংঘাত আরও বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে।
রাশিয়ার সর্বশেষ রাতভর হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জাপোরিঝঝিয়া। জেলেনস্কি জানান, সেখানে অন্তত ছয়জন নিহত এবং অন্তত ১৯ জন আহত হয়েছেন।
জাপোরিঝঝিয়া সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেদোরভ সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার পর আগুনে জ্বলতে থাকা ভবন ও যানবাহনের ছবি প্রকাশ করেছেন। জেলেনস্কি বলেন, শহরটিতে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, জিরকন ক্ষেপণাস্ত্র এবং গাইডেড বোমা দিয়ে হামলা চালানো হয়েছে। এটি ছিল একটি নৃশংস হামলা, যার লক্ষ্য ছিল বিশেষভাবে বেসামরিক অবকাঠামোর সর্বোচ্চ ক্ষতি করা।
নিহত ছয়জনই জাপোরিঝস্টাল ইস্পাত কারখানার কর্মী ছিলেন। এক বিবৃতিতে কারখানা কর্তৃপক্ষ জানায়, বিমান হামলার সতর্কতা জারির পরপরই আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে কর্মীদের ওপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা হয়।
ইউক্রেনের কর্মকর্তারা জানান, দেশটির দিনিপ্রোপেত্রোভস্ক ও দোনেৎস্ক অঞ্চলেও রাতভর হামলায় আরও ছয়জন নিহত হয়েছেন। কিয়েভে একটি সংক্রামক রোগের হাসপাতালেও হামলা হয়েছে বলে জানান জেলেনস্কি। এ ছাড়া সম্মুখসারির শহর খেরসন ও খারকিভে রুশ হামলার কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
এদিকে রাশিয়ার ভোরোনেঝ অঞ্চলে রাতভর ইউক্রেনীয় ড্রোন হামলায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। আঞ্চলিক গভর্নর আলেক্সান্দর গুসেভ জানিয়েছেন, ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে কয়েকটি গুদামেও আগুন ধরে যায়। কোন গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে, তা নির্দিষ্ট করে জানাননি গুসেভ। তিনি বলেন, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী ভোরোনেঝ শহর ও আশপাশের পাঁচটি জেলায় মোট ২০টি ড্রোন ধ্বংস করেছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের শহরগুলোতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা আরও বাড়িয়েছে রাশিয়া। এরই মধ্যে ইউক্রেনও রাশিয়ার ভূখণ্ডের গভীরে হামলা জোরদার করেছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.