গোলান মালভূমিতে ইসরায়েলি স্বীকৃতি: জাতিসংঘে সিরিয়ার প্রতিবাদ
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েলি সার্বভৌমত্বের প্রতি কলম্বিয়ার স্বীকৃতির তীব্র প্রতিবাদ জানিয়েছে সিরিয়া। এ বিষয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে দেশটি। বুধবার সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এই তথ্য প্রকাশ করে।

সানা জানায়, চিঠিতে অধিকৃত সিরীয় গোলান মালভূমিতে ইসরায়েলি সার্বভৌমত্বের স্বীকৃতির তীব্র নিন্দা ও সম্পূর্ণ প্রত্যাখ্যানের কথা তুলে ধরা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান আঞ্চলিক অস্থিতিশীলতা এবং ইসরায়েলের নিরাপত্তার জন্য মালভূমিটির কৌশলগত গুরুত্বের কথা উল্লেখ করে সোমবার কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই স্বীকৃতির কথা ঘোষণা করে।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। এর ফলে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় দেশ হিসেবে কলম্বিয়া গোলান মালভূমিতে ইসরায়েলি সার্বভৌমত্বকে স্বীকৃতি দিল। ২০১৯ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ওয়াশিংটন একই পদক্ষেপ নিয়েছিল।
এর আগে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় কলম্বিয়ার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে নিন্দা জানায়। মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক আইনের সঙ্গে সাংঘর্ষিক নিরাপত্তা অজুহাতের ওপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রণালয় আরও জানায়, কলম্বিয়ার এই অবস্থান জাতিসংঘ মহাসচিবের বক্তব্যের পরিপন্থী। কারণ গোলান মালভূমিকে সিরিয়ার ভূখণ্ড হিসেবে নিশ্চিত করে জাতিসংঘ দ্ব্যর্থহীনভাবে একে সিরিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেয়।
এছাড়া এই সিদ্ধান্ত জোরপূর্বক ভূখণ্ড দখলের ওপর নিষেধাজ্ঞার নীতি এবং ১৯৮১ সালের জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৪৯৭ নম্বর প্রস্তাবের লঙ্ঘন বলে চিঠিতে উল্লেখ করা হয়।
এদিকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বুধবার পুনর্ব্যক্ত করেছে, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২৪২ ও ৪৯৭ নম্বর প্রস্তাব অনুযায়ী তারা অধিকৃত সিরীয় গোলান মালভূমিতে ইসরায়েলি সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয় না। সানাকে দেওয়া এক বিবৃতিতে ইইউ ইসরায়েলকে গোলানের নিরস্ত্রীকৃত বাফার জোনকে সম্মান করতে এবং ১৯৭৪ সালের সেনা প্রত্যাহার চুক্তি মেনে চলার আহ্বান জানায়।
অধিকৃত অঞ্চলটি পর্যবেক্ষণে থাকা জাতিসংঘের ডিসএনগেজমেন্ট অবজারভার ফোর্সের (আনডফ) প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে নিরাপত্তা পরিষদের ৪৯৭ নম্বর প্রস্তাবের গুরুত্বের ওপর জোর দেয় ইউরোপীয় ইউনিয়ন। পাশাপাশি সিরিয়ার স্বাধীনতা, সার্বভৌমত্ব, ঐক্য ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করতে এবং নিরাপত্তা পরিষদের ৪৯৭ ও ২৭৯৯ নম্বর প্রস্তাব ক্ষুণ্ন করে এমন কাজ থেকে বিরত থাকতে ইসরায়েলকে আহ্বান জানানো হয়।
ইইউ সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন, আরও সহিংসতা এড়ানো এবং আন্তর্জাতিক মানবিক আইনসহ আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানায়। একইসঙ্গে ইসরায়েল ও সিরিয়ার মধ্যে সংলাপসহ উত্তেজনা রোধে কূটনৈতিক প্রচেষ্টার প্রতি সমর্থন ব্যক্ত করে।
১৯৬৭ সাল থেকে সিরিয়ার গোলান মালভূমির বেশিরভাগ অংশ ইসরায়েল দখল করে রেখেছে এবং ১৯৮১ সালে ভূখণ্ডটি সংযুক্ত করে। তবে জাতিসংঘের ৪৯৭ নম্বর প্রস্তাবের আওতায় এই পদক্ষেপকে বাতিল ও অকার্যকর বলে প্রত্যাখ্যান করা হয়।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.