টানা দ্বিতীয় দিন পাকিস্তান ও ইরানের বৈঠক
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতি নিরসনে পাকিস্তানের মধ্যস্থতায় টানা দ্বিতীয় দিনের মতো আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। উভয় দেশ একটি যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়েও সম্মত হয়েছে।

বুধবার উত্তর-পূর্ব ইরানের মাশহাদ শহরের শহীদ হাশেমিনেজাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মহসিন নাকভির সঙ্গে বৈঠক করেন আব্বাস আরাঘচি। তবে এই বৈঠকে ঠিক কী নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করেনি ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা। এর আগে মঙ্গলবার তেহরানে গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও দ্বিপক্ষীয় ইস্যুতে আলোচনা করেন এই দুই মন্ত্রী।
ইসলামাবাদ সমঝোতা স্মারকের আওতায় চলমান ৬০ দিনের যুদ্ধবিরতির মেয়াদ আগামী ১৭ আগস্ট শেষ হতে যাচ্ছে। এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র ও ইরান ইতিমধ্যে সম্মত হয়েছে। মধ্যস্থতা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, উভয় পক্ষই মধ্যস্থতাকারীদের কাছে সময়সীমা বাড়ানোর বিষয়ে তাদের সম্মতি জানিয়েছে। তবে ঠিক কত দিনের জন্য এই মেয়াদ বাড়ানো হবে, তা নির্ধারণে দুই পক্ষ বার্তা আদান-প্রদান করছে।
যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংলাপ সহজ করতেই পাকিস্তান এই উদ্যোগ নিয়েছে। প্রায় এক মাস আগে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এস্কান্দার মোমেনি আলোচনার জন্য ইসলামাবাদ সফর করেন। এরপরই মহসিন নাকভি ইরান সফরে গেলেন। এর আগে গত জুনে যুদ্ধ অবসানের লক্ষ্যে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
গত এপ্রিলে পাকিস্তানের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতিতে সম্মত হয় যুক্তরাষ্ট্র ও ইরান। পরে ১৭ জুন একটি চূড়ান্ত চুক্তির লক্ষ্যে আলোচনা শুরু হয়। কিন্তু নিরাপত্তা নিশ্চয়তা এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যের অন্যতম কৌশলগত পথ হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতার বিষয়ে মতবিরোধের কারণে আলোচনা থমকে যায়।
এরপর ৮ থেকে ২৪ জুলাইয়ের মধ্যে উভয় দেশ পরস্পরকে লক্ষ্য করে সামরিক হামলা চালায়। ওয়াশিংটন ইরানের অভ্যন্তরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। জবাবে জর্ডান, বাহরাইন ও কুয়েতসহ কয়েকটি আরব দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জাম লক্ষ্য করে পাল্টা হামলা চালায় তেহরান।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.