আপনি পড়ছেন

সুদানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর গিসানে সেনাবাহিনী এবং আধা-সামরিক বাহিনীর মধ্যকার তীব্র সংঘর্ষে অন্তত ২০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। একই সঙ্গে রাজধানী খার্তুমের নিকটবর্তী ওমদুরমানসহ বিভিন্ন শহরে টানা ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এই সংঘাতের জেরে দেশটিতে মানবিক সংকট আরও ঘনীভূত হচ্ছে এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন।

সুদানে সেনা ও আধা-সামরিক বাহিনীর সংঘর্ষে নিহত ২০, ওমদুরমানে ড্রোন হামলা
সুদানের রাজধানী খার্তুমের আকাশে কালো ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়কারী দপ্তর (ওচা) বুধবার তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানায়, ইথিওপিয়া সীমান্তবর্তী ব্লু নাইল প্রদেশের গিসান শহরে মঙ্গলবার এই প্রাণহানির ঘটনা ঘটে। ওচা আরও জানায় যে এই সহিংসতার কারণে শহরটি থেকে প্রায় আড়াই হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

বিবৃতিতে ওচা উল্লেখ করেছে, ‘বেসামরিক নাগরিক ও স্থাপনা রক্ষায় এবং দ্রুত ও নিরাপদে বাধাহীনভাবে মানুষের কাছে ত্রাণ পৌঁছানোর সুযোগ দিতে আমরা সব পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।’

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানা যায়, মঙ্গলবার গিসান শহরে আধা-সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এবং তাদের মিত্র সুদান পিপলস লিবারেশন মুভমেন্ট-নর্থের (এসপিএলএম-এন) একটি হামলা প্রতিহত করেছে সুদানের সেনাবাহিনী। তবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তারা দেয়নি। সামরিক সূত্রগুলো বুধবার আনাদোলুকে জানায়, গিসানে টানা দ্বিতীয় দিনের মতো সেনাবাহিনী এবং আরএসএফ-এসপিএলএম-এন জোটের মধ্যে লড়াই অব্যাহত ছিল।

ব্লু নাইল প্রদেশের বড় অংশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও ২০১১ সাল থেকে এসপিএলএম-এন ব্লু নাইল এবং সাউথ কোরদোফান অঞ্চলের স্বায়ত্তশাসনের দাবিতে সরকারের বিরুদ্ধে লড়াই করে আসছে।

অন্যদিকে, বৃহস্পতিবার টানা দ্বিতীয় দিনের মতো রাজধানী খার্তুমের পশ্চিমে অবস্থিত ওমদুরমান শহরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শহরের পশ্চিমাঞ্চলে আরএসএফের ছোঁড়া ড্রোনগুলো লক্ষ্য করে পাল্টা আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের বস্তুগত ক্ষতির খবর পাওয়া যায়নি।

স্থানীয় অধিকারকর্মী গোষ্ঠী ‘এল-ফাশের রেজিস্ট্যান্স কমিটি’ জানায়, ওমদুরমান, বাহরি এবং খার্তুমের আকাশে আরএসএফের ড্রোন উড়তে দেখা যায় এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার পর একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর আগে বুধবার বাহরি, ওমদুরমান, আতবারা এবং আদ-দামির শহরেও আরএসএফের বিরুদ্ধে ড্রোন হামলার অভিযোগ ওঠে।

এছাড়া বুধবার ওচা জানায়, মানবাধিকার কর্মীরা নর্থ কোরদোফান প্রদেশের রাজধানী এল-ওবেইদে বুধবার সকালে ড্রোন হামলার খবর দিয়েছেন। একটি ড্রোন শহরের একটি পানির পাম্পে আঘাত হেনেছে। বিশুদ্ধ পানির তীব্র সংকটের মধ্যে এই হামলাকে গভীর উদ্বেগের বিষয় বলে উল্লেখ করেছে সংস্থাটি।

ওচা জানায়, নর্থ কোরদোফানের উত্তরাঞ্চলে অব্যাহত হামলা ও নিরাপত্তাহীনতার কারণে গত তিন সপ্তাহে প্রায় ১৫ হাজার পরিবার এল-ওবেইদ শহরে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। এর ফলে সেখানে জরুরি পরিষেবাগুলোর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিল মাসে সুদানের সেনাবাহিনী এবং আরএসএফের মধ্যে সংঘাত শুরু হয়। নিয়মিত বাহিনীর সঙ্গে আধা-সামরিক বাহিনীকে একীভূত করার পরিকল্পনা নিয়ে এই বিরোধের জেরে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটের জন্ম দিয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.