আপনি পড়ছেন

সরকারের অব্যবস্থাপনা, অদক্ষতা, অদূরদর্শিতা, বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতি ও দলীয়করণের কারণে দেশে বিদ্যুৎ ও গ্যাস সংকট চরম আকার ধারণ করেছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে বিদ্যুৎ-গ্যাসের সংকটে জনদুর্ভোগ ও শিল্প উৎপাদন ব্যাহত হওয়ায় উদ্বেগ জানিয়েছে দলটি। বৃহস্পতিবার (১৩ আগস্ট) এক বিবৃতিতে এসব অভিযোগ করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বিদ্যুৎ-গ্যাস সংকটের জন্য সরকারের অদক্ষতাকে দায়ী করলো জামায়াত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো

বিবৃতিতে তিনি বলেন, গত ৯ আগস্ট থেকে দেশে ব্যাপক লোডশেডিং শুরু হয়েছে। ওই দিন ৩ হাজার ৬৭১ মেগাওয়াট, ১০ আগস্ট ৩ হাজার ৭৫৭ মেগাওয়াট, ১১ আগস্ট ৩ হাজার ৪৬৫ মেগাওয়াট এবং ১২ আগস্ট ৩ হাজার ৩৮২ মেগাওয়াট লোডশেডিং হয়েছে। ফলে গত কয়েক দিনে গড়ে প্রায় সাড়ে ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি দেখা দিয়েছে। এতে সাধারণ মানুষের পাশাপাশি শিল্পখাতও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

গোলাম পরওয়ার আরও বলেন, বুধবার (১২ আগস্ট) দেশে ৩৮০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ ছিল মাত্র ২০৩ কোটি ঘনফুট। তার অভিযোগ, সরকারের অব্যবস্থাপনা, অদক্ষতা ও অদূরদর্শিতার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতি ও দলীয়করণের কারণে বিদ্যুৎ ও গ্যাস সংকট আরও তীব্র হয়েছে।

তিনি বলেন, জ্বালানি সংকটের কারণে জনরোষও বাড়ছে। এরই মধ্যে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির গ্রিড, উপকেন্দ্র ও কার্যালয়ে নিরাপত্তা জোরদারের জন্য পুলিশ সদর দপ্তরে চিঠি দিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন। এটিকে সরকারের বিদ্যুৎ ব্যবস্থাপনায় ব্যর্থতার একটি চিত্র বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াতের এই নেতা বলেন, বিদ্যুৎ ব্যবস্থাপনায় সুদূরপ্রসারী সিদ্ধান্তের অভাবে শিল্প-কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। বাসাবাড়িতে বিদ্যুৎ ও গ্যাস সংকটে রান্নাবান্নাসহ দৈনন্দিন কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনাও ব্যাহত হচ্ছে। সব মিলিয়ে নাগরিক জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।

সংকট মোকাবিলায় গ্যাসের সরবরাহ বাড়ানো, শিল্পখাতে গ্যাস চুরি বন্ধ, লিকেজ ও সিস্টেম লস কমানো এবং এনার্জি কনভার্শনের প্রয়োজনীয় নীতি ও যন্ত্রপাতি আমদানি সহজ করার দাবি জানান গোলাম পরওয়ার। একই সঙ্গে তেল পাচার রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং সরকারি-বেসরকারি উদ্যোগে অপরিশোধিত তেল আমদানির ব্যবস্থা করার আহ্বান জানান তিনি।

বিদ্যুৎ উৎপাদন ও বিতরণের সঙ্গে সংশ্লিষ্টদের দক্ষতা বাড়াতেও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।
দেশের অভ্যন্তরে গ্যাস অনুসন্ধানের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, স্থলভাগের গ্যাস রিজার্ভার ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, নতুন এক্সপ্লোরেশন ও ডেভেলপমেন্ট কূপ খনন এবং এ কাজে সক্ষম বিদেশি অংশীদার যুক্ত করা জরুরি।

সবশেষে গোলাম পরওয়ার সতর্ক করে বলেন, জনগণের মৌলিক ও দৈনন্দিন চাহিদা পূরণে সরকার ব্যর্থ হলে এর ফলে যেকোনো পরিস্থিতির সৃষ্টি হলে তার দায় সরকারকেই নিতে হবে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.