আপনি পড়ছেন

অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলে অবস্থিত কুসরা গ্রামে ফিলিস্তিনিদের ১৬টি বাড়ি দখল করে সেগুলোকে সামরিক চৌকিতে পরিণত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। একইসঙ্গে ওই এলাকায় ব্যাপক সেনা মোতায়েন করে সামরিক অভিযান অব্যাহত রেখেছে তারা। বৃহস্পতিবার স্থানীয় এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেন।

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ১৬ বাড়ি দখল করে ইসরায়েলের সামরিক চৌকি
পশ্চিম তীরের কুসরা গ্রামে ইসরায়েলি বাহিনীর হামলায় ক্ষতিগ্রস্ত একটি ফিলিস্তিনি বাড়ি

কুসরা গ্রাম পরিষদের প্রধান আবদুল আজিম আল-ওয়াদি আনাদোলু এজেন্সিকে জানান, নাবলুসের দক্ষিণে অবস্থিত এই শহরে সেনাবাহিনীর অভিযান চলছে এবং রবিবার সকাল পর্যন্ত এই অভিযান স্থায়ী হবে বলে পরিষদকে জানানো হয়েছে। তিনি জানান, পদাতিক সৈন্য, সামরিক যান এবং বুলডোজারসহ বিপুল সংখ্যক ইসরায়েলি বাহিনী কুসরা ও এর আশপাশের এলাকায় অবস্থান নিয়েছে।

আল-ওয়াদি আরও জানান, এলাকায় উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে দখলদারদের স্থাপিত একটি অবৈধ ফাঁড়ি ভেঙে ফেলার কথা বলে সেনাবাহিনী এই অভিযান চালাচ্ছে। তবে এর মধ্যেই যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব থাকা একটি পরিবারসহ তিনটি ফিলিস্তিনি পরিবার টানা চারদিন ধরে তাদের নিজেদের বাড়িতে অবরুদ্ধ অবস্থায় রয়েছে। আনাদোলুর এক সংবাদদাতা নিশ্চিত করেন, বেশ কয়েকটি বাড়ির ভেতরে ইসরায়েলি সৈন্যরা অবস্থান নিয়েছে এবং কিছু পরিবার তাদের বাড়ি ছেড়ে আত্মীয়দের কাছে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

ফিলিস্তিনি কলোনাইজেশন অ্যান্ড ওয়াল রেজিস্ট্যান্স কমিশনের তথ্য অনুযায়ী, রবিবার থেকে ইসরায়েলি দখলদাররা কুসরার উপকণ্ঠে রাস আল-আইন এলাকায় ফিলিস্তিনিদের বাড়িঘরের মাঝে তাঁবু ও অস্থায়ী কাঠামো তৈরি করেছে। তারা পাথর দিয়ে ওই এলাকার রাস্তা অবরোধ করে রেখেছে এবং তিনটি বাড়ি ঘিরে রেখেছে। কমিশন সতর্ক করে বলেছে, এই হামলা দীর্ঘস্থায়ী অবরোধে রূপ নিতে পারে, যার উদ্দেশ্য পরিবারগুলোকে বিচ্ছিন্ন করে তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ করা।

কমিশন আরও জানায়, অবরুদ্ধ বাড়িগুলোতে খাবার, পানি ও ওষুধ সরবরাহে বাধা দিচ্ছে দখলদাররা। এমনকি ওইসব বাড়ির পানি ও বিদ্যুতের সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এর আগে বৃহস্পতিবার বিপুল সংখ্যক ইসরায়েলি বাহিনী কুসরায় অভিযান চালিয়ে কারফিউ জারি করে এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশ দেয়।

এলাকায় দখলদারদের হামলা বৃদ্ধির কারণে ফিলিস্তিনিদের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। তাদের আশঙ্কা, এই ফাঁড়ি স্থাপনের চেষ্টা স্থায়ী রূপ নিতে পারে এবং এর ফলে ফিলিস্তিনিদের বাড়িঘর ও জমি পুরোপুরি বেদখল হয়ে যাবে। জাবাল রাস আল-আইন এলাকার কৌশলগত উচ্চভূমির কারণে দখলদাররা সেখানে আটবার ফাঁড়ি স্থাপনের চেষ্টা করেছে বলে জানিয়েছে কমিশন।

প্রায় চার মাস আগে বাড়িগুলোতে অভিযান ও দখলের চেষ্টা শুরু হয়। এর পর থেকে বাড়িগুলো রক্ষা করতে পরিবারের সদস্যরা পালাক্রমে সেখানে অবস্থান করছিলেন। কমিশন নিকটবর্তী জালুদ গ্রামের ঘটনার পুনরাবৃত্তির বিষয়ে সতর্ক করেছে, যেখানে তিন মাসের বেশি সময় ধরে অবরুদ্ধ রাখার পর গত ২২ জুলাই মাহমুদ আল-তুবাসির পরিবারের একটি বাড়ি দখল করে নেয় দখলদাররা।

কমিশনের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত দখলদাররা ১২ হাজার ৫০৬টি হামলা চালিয়েছে। এসব হামলায় ৫২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ৮৯০টি অগ্নিসংযোগের ঘটনায় ফিলিস্তিনিদের সম্পত্তি ও কৃষিজমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া জুলাই মাসে অধিকৃত পশ্চিম তীর জুড়ে ২ হাজার ২৫৬টি হামলার ঘটনা নথিবদ্ধ করা হয়েছে, যার মধ্যে ১ হাজার ৪৫৮টি ইসরায়েলি বাহিনী এবং ৭৯৮টি দখলদারদের দ্বারা সংঘটিত হয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.