আপনি পড়ছেন

মশার শরীরে ম্যালেরিয়ার জীবাণু শনাক্ত হওয়ার পর দেশজুড়ে সতর্কতা জারি করেছে দক্ষিণ কোরিয়া। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, মশার মাধ্যমে এই রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি বেড়ে যাওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার এই দেশব্যাপী সতর্কতা জারি করা হয়।

দেশজুড়ে ম্যালেরিয়া সতর্কতা জারি করল দক্ষিণ কোরিয়া
মশার শরীরে ম্যালেরিয়ার জীবাণু শনাক্ত হওয়ার পর দেশজুড়ে সতর্কতা জারি করেছে দক্ষিণ কোরিয়া

কোরিয়া ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এজেন্সি (কেডিসিএ) জানায়, ২৭ জুলাই থেকে ২ আগস্টের মধ্যে দক্ষিণ কোরিয়ার উত্তরাঞ্চলীয় পাজু এবং ইয়নচিওন কাউন্টি থেকে সংগ্রহ করা অ্যানোফিলিস মশার মধ্যে ‘প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স’ ম্যালেরিয়া পরজীবীর জেনেটিক উপাদান পাওয়া গেছে। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ‘বাহক মশার মধ্যে পরজীবীর উপস্থিতি শনাক্ত হওয়ার অর্থ হলো, সংক্রমিত মশার কামড় থেকে ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়েছে।’

এর আগে বাহক মশার সংখ্যা বেড়ে যাওয়ায় ২২ জুন একটি ম্যালেরিয়া নির্দেশিকা জারি করা হয়েছিল। পরবর্তীতে মশার উপদ্রব এবং আক্রান্তের সংখ্যা বাড়ায় পাঁচটি এলাকায় সতর্কতা দেওয়া হয়। দেশজুড়ে সতর্কতা জারি হলেও চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ আগস্ট পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় ২০১ জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন। গত বছরের একই সময়ে এই সংখ্যা ছিল ৩৫৫ জন। অর্থাৎ, গত বছরের তুলনায় এবার আক্রান্তের হার ৪৩ দশমিক ৪ শতাংশ কমেছে।

ঐতিহাসিকভাবে দক্ষিণ কোরিয়ায় ম্যালেরিয়ার প্রকোপ উত্তর কোরিয়ার সীমান্তবর্তী ডিমিলিটারাইজড জোন (ডিএমজেড) সংলগ্ন এলাকাগুলোতে বেশি দেখা যায়। তবে সাম্প্রতিক বছরগুলোতে এই ঝুঁকির পরিধি আরও বিস্তৃত হয়েছে।

দক্ষিণ কোরিয়ায় এবারের গ্রীষ্মে অস্বাভাবিক দাবদাহের মধ্যেই এই দেশব্যাপী সতর্কতা জারি করা হলো। তবে কেডিসিএ জানিয়েছে, অতিরিক্ত গরমের কারণে গত বছরের তুলনায় এবার ম্যালেরিয়া বাহক মশার ঘনত্ব তুলনামূলক কম রয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক করে জানিয়েছেন, তীব্র গরম কমে গেলে মশার বংশবৃদ্ধি আবারও বাড়তে পারে। তাই ম্যালেরিয়ার ঝুঁকিতে থাকা এলাকার কর্তৃপক্ষকে মশা নিয়ন্ত্রণের পদক্ষেপ জোরদার করার আহ্বান জানিয়েছেন তারা।

এছাড়া ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দা ও দর্শনার্থীদের রাতের বেলা বাইরের কার্যক্রম এড়িয়ে চলা, লম্বা পোশাক পরা এবং মশা তাড়ানোর স্প্রে বা মশারি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। জ্বর ও কাঁপুনিসহ সন্দেহজনক কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত জনস্বাস্থ্য কেন্দ্র বা চিকিৎসা কেন্দ্রে গিয়ে পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.