গাজা পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য ইসরায়েল সফরে যাচ্ছেন ট্রাম্পের উপদেষ্টা
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনার এবং বোর্ড অব পিসের গাজা বিষয়ক উচ্চপদস্থ প্রতিনিধি নিকোলে ম্লাদেনভ ইসরায়েল সফরে যাচ্ছেন। গাজা উপত্যকার জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পরিকল্পনা এগিয়ে নেওয়ার লক্ষ্যে তারা এই সফর করবেন। বৃহস্পতিবার প্রকাশিত অ্যাক্সিওসের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

আগামী সপ্তাহে পরিকল্পিত এই সফরে তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন। আগামী মাসগুলোতে গাজা পরিকল্পনার পরবর্তী ধাপ বাস্তবায়নে সমঝোতায় পৌঁছানোই এই বৈঠকের মূল লক্ষ্য। গত জানুয়ারি মাসের পর এটি হতে যাচ্ছে কুশনারের প্রথম ইসরায়েল সফর।
এর আগে গত রোববার বোর্ড অব পিস অনুমোদিত এবং হামাসের মেনে নেওয়া ১৫ দফার একটি গাজা পরিকল্পনা প্রত্যাখ্যান করেন নেতানিয়াহু। তিনি জোর দিয়ে বলেন, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের আগে অবশ্যই ফিলিস্তিনি এই সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্রীকরণ করতে হবে। তবে গত ৩১ জুলাই বোর্ড অব পিসের দেওয়া রূপরেখায় হামাসের নিরস্ত্রীকরণ এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়টি সমান্তরালভাবে এগিয়ে নেওয়ার কথা বলা হয়েছিল।
অ্যাক্সিওসকে এক মার্কিন কর্মকর্তা জানান, কৌশলগত লক্ষ্যের দিক থেকে তাদের মধ্যে মিল থাকলেও পরিকল্পনাটি নিয়ে ইসরায়েল কিছু সন্দেহ প্রকাশ করেছে। তাই সমন্বয় নিশ্চিত করতে তারা ইসরায়েলের সঙ্গে কথা বলতে চান। হোয়াইট হাউস চায় না ইসরায়েলের আসন্ন নির্বাচনের কারণে এই পরিকল্পনার পরবর্তী ধাপ বাস্তবায়ন বাধাগ্রস্ত হোক।
ট্রাম্প প্রশাসন নেতানিয়াহুর রাজনৈতিক বাধ্যবাধকতাগুলো বোঝে বলে উল্লেখ করেন আরেক মার্কিন কর্মকর্তা। তিনি বলেন, ‘নেতানিয়াহু যতদিন আমাদের অনুরোধ রাখবেন, বিশেষ করে গাজায় হামলা নিয়ন্ত্রণের ক্ষেত্রে, ততদিন আমাদের কোনো আপত্তি নেই।’
হামাস কর্মকর্তা গাজি হামাদ এর আগে আনাদোলুকে জানান, চুক্তির অন্যান্য শর্ত বাস্তবায়নের পাশাপাশি ভারী অস্ত্রগুলো গাজার প্রশাসনিক জাতীয় কমিটির অধীনে রাখার কথা বলা হয়েছে। রূপরেখা অনুযায়ী, গাজার শাসনভার ফিলিস্তিনের একটি টেকনোক্র্যাট কমিটির কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনী মোতায়েন এবং আন্তর্জাতিক তত্ত্বাবধানে জাতীয় কমিটির অধীনে অস্ত্র রাখার কথা বলা হয়েছে। ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং গাজা পুনর্গঠনের পাশাপাশি এই পদক্ষেপগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট ইসরায়েলের বর্বরোচিত হামলায় এ পর্যন্ত প্রায় ৭৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ৭৪ হাজারের বেশি মানুষ, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া ইসরায়েলি বাহিনীর এই আগ্রাসনে গাজার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.