আপনি পড়ছেন

ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপের উপকূলে শক্তিশালী ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত দুজন নিহত ও একজন আহত হয়েছেন। ভূমিকম্পের পর দেশটির কর্তৃপক্ষ সুনামি সতর্কতা জারি করে উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। খবর আল জাজিরার

ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, নিহত ২
ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বাড়ি। ছবি- এএফপি

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ভোর ৫টা ৫৮ মিনিটে (শুক্রবার রাত ৯টা ৫৮ মিনিট জিএমটি) ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল পূর্ব নুসা তেংগারা প্রদেশের এনদে শহর থেকে প্রায় ৬৮ কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিমে। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার নিচে।

প্রথম ভূমিকম্পের পর আধা ঘণ্টার মধ্যে তিনটি শক্তিশালী আফটারশক অনুভূত হয়। এগুলোর মাত্রা ছিল যথাক্রমে ৫ দশমিক ৯, ৫ দশমিক ৬ ও ৬ দশমিক ১। ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বিএনপিবি এক বিবৃতিতে জানিয়েছে, মৌমেরে বন্দরে এক পুরুষ ও এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হয়েছেন।

ভূমিকম্পের পর স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে বিভিন্ন ভবনে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে। মৌমেরে বন্দরসহ আশপাশের এলাকাগুলোতে ভূমিকম্পের প্রভাব ছিল গুরুতর।

ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা (বিএমকেজি) ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকাগুলোর জন্য সুনামি সতর্কতা জারি করেছে। সংস্থাটি বাসিন্দাদের সমুদ্রসৈকত ও নদীর তীর থেকে দূরে থাকতে এবং উঁচু এলাকায় আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে।

বিএনপিবির কর্মকর্তা আবদুল মুহারি বলেন, ‘ফ্লোরেসের উত্তর উপকূল, দক্ষিণাঞ্চল, দক্ষিণের দ্বীপগুলো এবং দক্ষিণাঞ্চলজুড়ে বসবাসকারী মানুষকে আমরা অবিলম্বে নিজ উদ্যোগে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য জোরালোভাবে আহ্বান জানাচ্ছি।’

স্থানীয় সম্প্রচারমাধ্যম কমপাস টিভিকে তিনি বলেন, বাসিন্দাদের উপকূল থেকে দূরে সরে যেতে হবে। এ জন্য অন্তত দুই কিলোমিটার ভেতরের দিকে চলে যেতে হবে অথবা ১০ মিটারের বেশি উঁচু পাহাড়ি এলাকায় আশ্রয় নিতে হবে।

অস্ট্রেলিয়ার সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির কারণে অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড, দ্বীপপুঞ্জ বা অন্যান্য ভূখণ্ডে কোনো সুনামির হুমকি নেই।

ইউএসজিএসের হিসাব অনুযায়ী, ফ্লোরেস দ্বীপের ৫ লাখের বেশি মানুষ খুব শক্তিশালী ভূকম্পন অনুভব করে থাকতে পারেন। এ ছাড়া আশপাশের বিস্তৃত অঞ্চলে কয়েক মিলিয়ন মানুষ মাঝারি থেকে শক্তিশালী কম্পন অনুভব করেছেন।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ এবং পরবর্তী আফটারশকের ঝুঁকি মূল্যায়ন অব্যাহত। আগামী কয়েক ঘণ্টায় পরিস্থিতি আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে আল জাজিরার প্রতিবেদক জেসিকা ওয়াশিংটন জানান, স্থানীয় আবহাওয়া কর্তৃপক্ষের মতে, ভূমিকম্পের পর আফটারশক কয়েক দিন ধরে অব্যাহত থাকতে পারে। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র এখনো পুরোপুরি স্পষ্ট হয়নি। অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত কয়েকটি এলাকায় এখনো জরুরি সেবা ও উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছেন না। এসব এলাকা উদ্ধারকাজ ও সহায়তার জন্য কার্যত বিচ্ছিন্ন হয়ে রয়েছে। স্থানীয় বাসিন্দাদের উপকূল ও ক্ষতিগ্রস্ত ভবন থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

২৭ কোটির বেশি মানুষের দেশ ইন্দোনেশিয়া প্রায় ১৭ হাজার দ্বীপ নিয়ে গঠিত। দেশটি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থিত হওয়ায় বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত।

ফ্লোরেসের এই একই উপকূলীয় এলাকায় এর আগে ১৯৯২ সালের ডিসেম্বরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। ওই ভূমিকম্পের পর সৃষ্ট সুনামিতে আড়াই হাজারের বেশি মানুষ নিহত হয়েছিলেন।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.