দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা, ৭ জনের প্রাণহানি
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
দক্ষিণ লেবাননের আনসার শহরে ইসরায়েলি বিমান হামলায় সাতজন নিহত হয়েছেন। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার

এর আগে জানা যায়, নাবাতিয়েহ জেলার আনসার শহরের উপকণ্ঠ এবং নাবাতিয়েহ আল-ফাওকার আশপাশে তিনটি ইসরায়েলি বিমান হামলা চালানো হয়।
এনএনএ জানিয়েছে, ভোরে আনসারের উপকণ্ঠে জারারিয়েহের দিকে একটি বাড়িতে ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালালে ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এতে তিনজন আহত হন। উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপের নিচে তল্লাশি চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে নিহত ও আহতদের নাবাতিয়েহর বিভিন্ন হাসপাতালে নেওয়া হচ্ছে।
দক্ষিণ লেবাননের বিনত জবেইল শহর এবং আশপাশের কয়েকটি গ্রামে মানুষের জীবনযাত্রার জন্য প্রয়োজনীয় স্থাপনা ও অবকাঠামো ধ্বংসের অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী।
এনএনএ জানায়, ভোরে ইসরায়েলি সেনারা শহরটিতে কয়েকটি বাড়ি বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেয়। একই সময় কুনিন-সাফ আল-হাওয়া সড়কসংলগ্ন আবাসিক এলাকাগুলোর দিকে ভারী মেশিনগান দিয়ে গুলি চালানো হয়।
এছাড়া মধ্যরাতের কিছু আগে ইসরায়েলি যুদ্ধবিমান টায়ার জেলার আল-মানসুরি শহরের আল-মাশা এলাকায় বিমান হামলা চালায় বলে জানিয়েছে এনএনএ।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.