ব্রাজিল নির্বাচন: বলসোনারোর ছেলের সঙ্গে লুলার হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ব্রাজিলে আগামী অক্টোবরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বী সিনেটর ফ্লাভিও বলসোনারোর চেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন বর্তমান প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। সম্প্রতি ব্রাজিলীয় গণমাধ্যম গোষ্ঠী গ্লোবোর হয়ে পরিচালিত কোয়েস্ট-এর এক নতুন জনমত জরিপে এই চিত্র উঠে এসেছে। দুই প্রার্থীর মাঝে ব্যবধান কমে আসায় আসন্ন নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে।

১০ থেকে ১৩ আগস্ট ২ হাজার ৪ জন মানুষের ওপর এই জরিপ পরিচালিত হয়। সম্ভাব্য দ্বিতীয় দফার (রানঅফ) ভোটে লুলা ৪৩ শতাংশ এবং বলসোনারো ৪০ শতাংশ সমর্থন পেতে পারেন বলে জরিপে দেখা গেছে। তবে দুই শতাংশের ‘মার্জিন অব এরর’ বিবেচনায় নিলে এটি কার্যত প্রায় সমান লড়াই। এর আগে ৫ আগস্টের এক জরিপে লুলা ৪৪ শতাংশ এবং বলসোনারো ৩৯ শতাংশ সমর্থন পেয়েছিলেন।
প্রথম দফার ভোটের ক্ষেত্রে লুলা ৩৮ শতাংশ ও বলসোনারো ৩১ শতাংশ ভোট পেতে পারেন বলে জরিপে উঠে এসেছে। এছাড়া রেনান সান্তোস ও রোনালদো কাইয়্যাদো প্রত্যেকে ৪ শতাংশ এবং রোমেউ জেমা ২ শতাংশ সমর্থন পেয়েছেন। ব্রাজিলের নির্বাচনী নিয়ম অনুযায়ী, প্রথম দফায় কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পেলে শীর্ষ দুই প্রার্থীকে নিয়ে দ্বিতীয় দফায় চূড়ান্ত নির্বাচন অনুষ্ঠিত হয়।
সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বড় ছেলে ফ্লাভিও বলসোনারো এখন ব্রাজিলের ডানপন্থীদের প্রধান প্রার্থী হিসেবে আবির্ভূত হয়েছেন। রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের দায়ে দেশটির শীর্ষ নির্বাচনী আদালত জাইর বলসোনারোকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করে। এছাড়া ২০২২ সালের নির্বাচনে লুলার কাছে পরাজয়ের পর ফল উল্টে দেওয়ার ষড়যন্ত্রের দায়েও তিনি পরবর্তীতে দোষী সাব্যস্ত হন।
এদিকে ২ আগস্ট সাও পাওলোতে ওয়ার্কার্স পার্টির সম্মেলনে নিজের পুনর্নির্বাচনী প্রচার শুরু করেন লুলা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের চাপের মধ্যে তিনি জাতীয় সার্বভৌমত্ব রক্ষার বিষয়টিকে প্রচারণার কেন্দ্রে রেখেছেন। ব্রাজিলের খনিজ সম্পদ সুরক্ষার প্রত্যয় জানিয়ে লুলা বলেন, ‘আমি প্রস্তুত থাকতে চাই, যাতে কেউ এ দেশ দখল করতে না পারে।’ তিনি সতর্ক করে বলেন, সার্বভৌমত্বকে সম্মান না জানালে চীন, যুক্তরাষ্ট্র বা ফ্রান্স কেউই ব্রাজিলের খনিজ সম্পদের সুযোগ পাবে না। এ বিষয়ে তিনি আরও বলেন, ‘ব্রাজিলে নাক গলানোর সুযোগ কাউকে দেওয়া হবে না।’
বলসোনারো পরিবারের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। জুনে ব্রাজিলের নির্বাচনে হস্তক্ষেপ না করতে ট্রাম্পকে সতর্ক করে লুলা বলেন, ‘ব্রাজিলের নির্বাচনে হস্তক্ষেপ করবেন না। এটি ব্রাজিলের নিজস্ব বিষয়, ঠিক যেমন মার্কিন নির্বাচন তাদের বিষয়, আমার নয়।’ ভোটগ্রহণের প্রায় দুই মাস বাকি থাকা অবস্থায় নতুন এই জরিপ ইঙ্গিত দিচ্ছে যে প্রতিদ্বন্দ্বিতা ক্রমেই কঠিন হয়ে উঠছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.