আপনি পড়ছেন

বিশ্বজুড়ে ভূমির অবক্ষয় ও মরুকরণ রোধের কার্যকর উপায় খুঁজতে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোরে শুরু হতে যাচ্ছে জাতিসংঘের মরুকরণ প্রতিরোধ সনদের সপ্তদশ সম্মেলন বা কপ১৭। ১৭ থেকে ২৮ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিতব্য এই সম্মেলনে প্রায় ২০০ দেশের প্রতিনিধিরা খরা মোকাবিলা ও টেকসই ভূমি ব্যবস্থাপনার আন্তর্জাতিক রূপরেখা নিয়ে আলোচনা করবেন। আয়োজক দেশ মঙ্গোলিয়ার প্রায় ৭৭ শতাংশ ভূমি ইতোমধ্যেই অবক্ষয়ের শিকার হওয়ায় দেশটির পশুপালন সংকটও এই সম্মেলনে বিশেষভাবে প্রাধান্য পাবে।

মরুকরণ ও ভূমি রক্ষায় উলানবাটোরে কপ১৭ সম্মেলন
খরার কবলে ফেটে যাওয়া শুকনো জমি

পূর্ব বা মধ্য এশিয়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘ইউনাইটেড নেশনস কনভেনশন টু কমব্যাট ডেজার্টিফিকেশন’ (ইউএনসিসিডি) সম্মেলন। ১৯৯২ সালের ধরিত্রী সম্মেলন থেকে গৃহীত তিনটি পরিবেশ সনদের অন্যতম এই চুক্তি ১৯৯৪ সালে গৃহীত হয়। পরিবেশ সুরক্ষার পাশাপাশি ভূমি ব্যবস্থাপনা ও গ্রামীণ উন্নয়নের সমন্বয় ঘটানো একমাত্র আন্তর্জাতিক চুক্তি এটি, যার সদস্য সংখ্যা ইউরোপীয় ইউনিয়নসহ ১৯৭টি পক্ষ।

মূলধারার জলবায়ু সম্মেলনগুলো গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ও বৈশ্বিক উষ্ণায়ন নিয়ন্ত্রণের ওপর জোর দিলেও ইউএনসিসিডির মূল লক্ষ্য ভূমি অবক্ষয়, মরুকরণ এবং খরা মোকাবিলা। ইউএনসিসিডির তথ্যমতে, বিশ্বের প্রায় ৪০ শতাংশ ভূমি ইতোমধ্যেই অবক্ষয়ের কবলে পড়েছে এবং ২০০০ সালের পর থেকে তীব্র খরা পরিস্থিতি প্রায় এক-তৃতীয়াংশ বৃদ্ধি পেয়েছে। এর ফলে সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রায় ১৩০ কোটি মানুষ।

এই সংকট পরিবেশের গণ্ডি পেরিয়ে খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ জীবনযাত্রায় মারাত্মক প্রভাব ফেলছে। বর্তমানে পৃথিবীর স্থলভাগের অর্ধেকেরও বেশি এলাকা চারণভূমি, যা প্রায় ২০০ কোটি মানুষের জীবিকা এবং বৈশ্বিক পশু খাদ্যের প্রায় ৭০ শতাংশ জোগান দেয়। সংস্থাটি সতর্ক করে জানায়, বর্তমান ধারা অব্যাহত থাকলে ২০৫০ সালের মধ্যে প্রায় এক কোটি ৬০ লাখ বর্গকিলোমিটার এলাকা অবক্ষয়ের মুখে পড়তে পারে, যা আয়তনে প্রায় দক্ষিণ আমেরিকার সমান।

সম্মেলনে সাহেল অঞ্চলসহ আফ্রিকার দেশগুলো খরা মোকাবিলায় বাধ্যতামূলক আন্তর্জাতিক প্রতিশ্রুতি এবং বিশেষ অর্থায়নের জোর দাবি জানাচ্ছে। এছাড়া বৃক্ষরোপণের মাধ্যমে মরুকরণ রোধে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন চীন, গত সম্মেলনের আয়োজক সৌদি আরব এবং বর্তমান আয়োজক মঙ্গোলিয়া আলোচনায় নেতৃত্ব দিচ্ছে। মঙ্গোলিয়া সরকার জলবায়ু পরিবর্তন ও মরুকরণ রোধে তাদের বার্ষিক জিডিপির অন্তত এক শতাংশ ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছে।

উলানবাটোর সম্মেলনের অন্যতম মূল আকর্ষণ হবে খরা ব্যবস্থাপনায় একটি বৈশ্বিক রূপরেখা বা চুক্তি প্রণয়ন। এর আগে রিয়াদে অনুষ্ঠিত কপ১৬ সম্মেলনে অর্থায়ন সংক্রান্ত উদ্বেগের কারণে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও অস্ট্রেলিয়ার বিরোধিতায় বিষয়টি অমীমাংসিত থেকে যায়। ২০৩০ সালের মধ্যে ১০০ কোটি হেক্টরের বেশি ভূমি পুনরুদ্ধার এবং খরা মোকাবিলার সক্ষমতা বাড়াতে অন্তত ২ লাখ ৬০ হাজার কোটি ডলার বিনিয়োগ প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.