স্পেসএক্সের নতুন রেকর্ড: ৩৮ মিনিটে দুটি রকেট উৎক্ষেপণ
- Details
- by বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
অত্যন্ত স্বল্প সময়ের ব্যবধানে দুটি ফ্যালকন ৯ রকেট উৎক্ষেপণ করে নতুন রেকর্ড গড়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্স। শনিবার রাতে মাত্র ৩৮ দশমিক ৫ মিনিটের ব্যবধানে পৃথক দুটি সফল মিশন সম্পন্ন করে প্রতিষ্ঠানটি। এসব মিশনের আওতায় মার্কিন স্পেস ফোর্স এবং প্রযুক্তি প্রতিষ্ঠান গ্লোবালস্টারের স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়।

মহাকাশ বিষয়ক সংবাদমাধ্যম স্পেসফ্লাইট নাও-এর প্রতিবেদনে বলা হয়, ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে স্থানীয় সময় রাত ৯টা ১২ মিনিটে প্রথম রকেটটি উৎক্ষেপণ করা হয়। এটি গ্লোবালস্টারের আটটি স্যাটেলাইটকে পৃথিবীর নিম্ন কক্ষপথে পৌঁছে দেয়। উৎক্ষেপণের প্রায় আট মিনিট পর ফ্যালকন ৯-এর প্রথম ধাপের বুস্টার ‘বি১০৯০’ নির্ধারিত ল্যান্ডিং জোনে নিরাপদে অবতরণ করে। এটি ছিল বুস্টারটির ১৪তম সফল ফ্লাইট।
এর ঠিক ৩৮ দশমিক ৫ মিনিট পর ক্যালিফোর্নিয়ার ভ্যানডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে স্থানীয় সময় রাত ৯টা ৫০ মিনিটে দ্বিতীয় ফ্যালকন ৯ রকেটটি উৎক্ষেপণ করা হয়। ‘ইউএসএসএফ-৩৬৬’ নামের একটি গোপন সামরিক মিশনের অধীনে এটি পরিচালিত হয়েছিল। তবে মার্কিন স্পেস ফোর্স এই মিশনের পে-লোড সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। উৎক্ষেপণ শেষে এর ‘বি১০৮৮’ বুস্টারটি প্রশান্ত মহাসাগরে অবস্থানরত ড্রোনশিপে সফলভাবে অবতরণ করে, যা ছিল স্পেসএক্সের ফ্যালকন বুস্টারের ৬৫০তম সফল অবতরণ।
গত ১৭ মে গ্লোবালস্টারের স্যাটেলাইটগুলো উৎক্ষেপণের কথা থাকলেও প্রস্তুতি নিশ্চিত করতে তা পেছানো হয়েছিল। সফল উৎক্ষেপণের পর গ্লোবালস্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা পল ই জ্যাকবস বলেন, ‘গ্রাহকদের নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করতে আমাদের অবকাঠামোকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে এই উৎক্ষেপণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’
আমাজনের সঙ্গে গ্লোবালস্টারের প্রস্তাবিত অধিগ্রহণ প্রক্রিয়া চলাকালীন এই উৎক্ষেপণ সম্পন্ন হলো। ২০২৭ সালে এই চুক্তি সম্পন্ন হলে আমাজন তাদের ডিরেক্ট-টু-ডিভাইস স্যাটেলাইট সেবা আরও কার্যকর করতে সক্ষম হবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.