পিক্সেল ১১ সিরিজে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা ও নতুন প্রযুক্তি
- Details
- by বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সুবিধার ওপর বিশেষ জোর দিয়ে নতুন পিক্সেল ১১ সিরিজের স্মার্টফোন ও বিভিন্ন ডিভাইস উন্মোচন করেছে প্রযুক্তি জায়ান্ট গুগল। প্রতিষ্ঠানটির বার্ষিক ‘মেড বাই গুগল’ অনুষ্ঠানে চারটি নতুন স্মার্টফোন, স্মার্টওয়াচ এবং প্রথমবারের মতো নিজস্ব আইটেম ট্র্যাকার প্রদর্শন করা হয়। প্রযুক্তিপ্রেমীদের দৈনন্দিন ব্যবহারের অভিজ্ঞতা আরও সহজ করতে এসব ডিভাইসে অত্যাধুনিক হার্ডওয়্যার ও সফটওয়্যার যুক্ত করা হয়েছে।

নতুন এই স্মার্টফোন লাইনআপে রয়েছে পিক্সেল ১১, পিক্সেল ১১ প্রো, পিক্সেল ১১ প্রো এক্সএল এবং ভাঁজযোগ্য পিক্সেল ১১ প্রো ফোল্ড। সবকটি ফোনেই ব্যবহার করা হয়েছে গুগলের নিজস্ব নতুন টেনসর জি৬ প্রসেসর। পিক্সেল ১১ মডেলের ক্যামেরা আগের চেয়ে বেশি আলো ধারণে সক্ষম এবং এতে যুক্ত হয়েছে ৩০ গুণ পর্যন্ত সুপার জুম সুবিধা। প্রো ও প্রো এক্সএল মডেলে রয়েছে অত্যন্ত উজ্জ্বল ডিসপ্লে এবং ১২০ গুণ প্রো জুমের আধুনিক টেলিফটো ক্যামেরা। এছাড়া কিউআই২ প্রযুক্তির ম্যাগনেটিক চার্জিং সুবিধা এবং ফোল্ড সংস্করণে আগের চেয়ে বেশি স্থায়িত্ব নিশ্চিত করেছে গুগল।
ব্যবহারকারীদের প্রয়োজন আগে থেকেই অনুমান করে কাজ করতে এবার পিক্সেল ডিভাইসে যুক্ত হয়েছে আরও সক্রিয় জেমিনি এআই সুবিধা। এটি বিভিন্ন বার্তার ওপর ভিত্তি করে স্বয়ংক্রিয়ভাবে ফ্লাইটের তথ্য প্রদর্শন, রেস্তোরাঁ বুকিং কিংবা ক্যালেন্ডারে কোনো ইভেন্ট যুক্ত করার পরামর্শ দিতে পারে। কণ্ঠস্বরকে সরাসরি লেখায় রূপান্তরের জন্য যুক্ত হয়েছে ‘র্যাম্বলার’ ফিচার, যা অপ্রয়োজনীয় শব্দ বাদ দিয়ে নিখুঁত বার্তা তৈরি করে। এছাড়া ক্যামেরার মাধ্যমে আমেরিকান সাংকেতিক ভাষা বুঝে তা টেক্সটে রূপান্তর করতে পারে নতুন এই ফোনগুলো।
ক্যামেরা প্রযুক্তিতে এসেছে ‘ম্যাজিক ক্যাপচার’ সুবিধা, যা নির্দিষ্ট মুহূর্তে সঠিক ফ্রেম নির্বাচন করে স্বয়ংক্রিয়ভাবে নিখুঁত ছবি সংরক্ষণ করতে সক্ষম। কম আলোতে ছবি তোলার ‘নাইট সাইট’ ফিচারকে চার গুণ দ্রুতগতির করা হয়েছে। নোটিফিকেশনের জন্য ক্যামেরার ফ্ল্যাশের চারপাশে রঙিন এলইডি আলোর সমন্বয়ে ‘হাইলাইট’ নামের একটি বিশেষ প্রযুক্তি যুক্ত হয়েছে, যার মাধ্যমে ফোন উল্টো করে রাখা থাকলেও গুরুত্বপূর্ণ যোগাযোগ শনাক্ত করা যাবে। সুরক্ষার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি দিচ্ছে সাত বছরের স্বয়ংক্রিয় নিরাপত্তা আপডেট।
অনুষ্ঠানে উন্নত জিপিএস ও আধুনিক স্বাস্থ্য ট্র্যাকিং সুবিধা নিয়ে ‘পিক্সেল ওয়াচ ৫’ উন্মোচন করা হয়। এতে যুক্ত করা হয়েছে রক্তচাপের প্রবণতা এবং ঘুমের মধ্যে শ্বাস-প্রশ্বাস মূল্যায়নের ব্যবস্থা। ব্যবহারকারীর শরীরে অক্সিজেনের মাত্রা মারাত্মকভাবে হ্রাস পেলে স্বয়ংক্রিয়ভাবে জরুরি পরিষেবায় অবস্থান জানানোর নিরাপত্তামূলক ফিচারও রয়েছে এই স্মার্টওয়াচে।
অন্যান্য ডিভাইসের মধ্যে গুগল প্রথমবারের মতো এনেছে ‘পিক্সেল ট্যাগ’ নামের আইটেম ট্র্যাকার, যা চাবি বা ব্যাগের মতো জিনিসপত্রের অবস্থান শনাক্ত করতে সাহায্য করবে। পাশাপাশি পিক্সেল বাডস প্রো ২ ইয়ারবাডে সফটওয়্যার হালনাগাদ এনে নয়েজ ক্যানসেলেশন আরও কার্যকর করা হয়েছে এবং ব্যবহারকারী ঘুমিয়ে পড়লে স্বয়ংক্রিয়ভাবে অডিও বন্ধ করার সুবিধা যুক্ত করা হয়েছে। আগামী ২০ আগস্ট থেকে নতুন ফোন ও ওয়াচ বাজারে ছাড়া শুরু হবে এবং নভেম্বর মাসে পিক্সেল ট্যাগ বিক্রি শুরু হবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.