আপনি পড়ছেন

রাশিয়া ও ইউক্রেনে রাতভর পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় অন্তত সাতজন নিহত ও ১৩ জন আহত হয়েছেন এবং রাশিয়ার হামলায় ইউক্রেনে তিনজন নিহত ও ২৩ জন আহত হয়েছেন বলে রোববার উভয় পক্ষের কর্মকর্তারা জানিয়েছেন।

রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের দাবি রাশিয়া ও ইউক্রেনের
ইউক্রেনের একটি শহরে রাতের বেলা রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকাজ চালাচ্ছেন উদ্ধারকর্মীরা

রুশ সামাজিক যোগাযোগমাধ্যম ম্যাক্সে দেওয়া এক বিবৃতিতে রোস্তভ অঞ্চলের গভর্নর ইউরি স্লিউসার জানান, ইউক্রেনের ড্রোন হামলায় পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ওই অঞ্চলের তিনটি শহর ও নয়টি জেলায় ১৫০টির বেশি ড্রোন ধ্বংস করা হয়েছে। তিনি বলেন, ‘শত্রুদের রাতের হামলায় নিহতের সংখ্যা বেড়েছে। উদ্ধারকারীরা আরও দুজনের মৃতদেহ উদ্ধার করেছেন। আমি নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

স্লিউসার আরও জানান, এই হামলায় একাধিক আবাসিক ভবন ও বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

পৃথক এক বিবৃতিতে মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রে ভোরোবিভ জানান, রামেনস্কি পৌর জেলায় একটি ব্যক্তিগত বাড়ির ওপর ড্রোন আছড়ে পড়লে ৮৩ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হন। এদিকে বেলগোরোদ অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর আলেকজান্ডার শুভায়েভ জানান, শ্রমিক বহনকারী একটি বাসে ইউক্রেনের ড্রোন হামলায় এক নারী নিহত ও নয়জন আহত হয়েছেন।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, রাতের বেলা মস্কোর দিকে প্রায় ৬০০ ড্রোন ধেয়ে আসে, যা গত দুই বছরের বেশি সময়ের মধ্যে রাজধানীর ওপর সবচেয়ে বড় হামলা। তিনি বলেন, ‘প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মস্কোয় হামলা চালানো আরও নয়টি ড্রোন ভূপাতিত করেছে। মস্কো রিং রোড এলাকায় তিনজন আহত হয়েছেন।’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টেলিগ্রামে জানান, ক্রিভি রিহ শহরে দুজন এবং সুমিতে একজন নিহত হয়েছেন। এছাড়া কিয়েভ ও এর আশপাশের অঞ্চলে ছয়জন আহত হয়েছেন। তিনি বলেন, ‘ক্রিভি রিহতে দুজন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। সুমিতে একজনের মৃত্যু হয়েছে।’ এর আগে ক্রিভি রিহ প্রশাসনের প্রধান একজন নিহত ও ১৩ জন আহত হওয়ার কথা জানিয়েছিলেন।

রাশিয়ার ওয়াইল্ডবেরিস গুদামগুলোতেও ইউক্রেন হামলা অব্যাহত রেখেছে। পোদোলস্ক শহরের কোলেদিনো শিল্প পার্কে ড্রোন হামলার পর আরেকটি স্থাপনায় আগুন ধরে যায় বলে ম্যাক্সে জানান ভোরোবিভ। পোদোলস্ক নগর জেলার প্রধান গ্রিগরি আর্তামোনভ জানান, এই হামলার কারণে ১১০টি আবাসিক বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়ে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, দোমোদেদোভোতে ওষুধ সংরক্ষণের জন্য ব্যবহৃত একটি লজিস্টিক স্থাপনায় আগুন ধরে যায় এবং আংশিক ধসে পড়ে। এর ফলে প্রায় ৫৬ হাজার বর্গমিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়।

ইউক্রেনের ড্রোন হামলার কারণে মস্কোর শেরেমেতিয়েভো, ভনুকোভো এবং দোমোদেদোভো বিমানবন্দরে দেড় শতাধিক ফ্লাইট বিলম্বিত বা বাতিল করা হয়। রাতভর এই হামলার কথা নিশ্চিত করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও ইউক্রেনের জেনারেল স্টাফ উভয়ই।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের বাহিনী কিয়েভের প্রতিরক্ষা-শিল্প স্থাপনা, পোলতাভা অঞ্চলের ক্রেমেনচুক তেল শোধনাগার এবং ক্রিভি রিহ-এর ধাতুবিদ্যা স্থাপনায় নির্ভুল অস্ত্র ও দূরপাল্লার ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে। মন্ত্রণালয়টি আরও জানায়, কিয়েভভিত্তিক প্রতিষ্ঠানগুলো ইউক্রেনের দূরপাল্লার ফ্লেমিঙ্গো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের যন্ত্রাংশ তৈরি করত। অন্যদিকে ক্রিভি রিহ ধাতুবিদ্যা কমপ্লেক্স অস্ত্র ও সামরিক সরঞ্জামের জন্য ইস্পাত উৎপাদন করত। ওডেসা বন্দরে ইউক্রেনীয় বাহিনীর জন্য সামরিক সরঞ্জাম বহনকারী একটি মালবাহী জাহাজেও আঘাত হানা হয়েছে।

অন্যদিকে ইউক্রেনের জেনারেল স্টাফ জানায়, তাদের বাহিনী ক্রিমিয়ায় রাশিয়ার একটি বাস্তিয়ন উপকূলীয় ক্ষেপণাস্ত্র কমপ্লেক্সে আঘাত হেনেছে। এছাড়া জাপোরিঝিয়া অঞ্চলের স্ভিতলোদোলিনস্কি বসতির কাছে একটি রেল সেতু এবং দোনেৎস্ক অঞ্চলের কার্লোভকায় লজিস্টিক ও গোলাবারুদের গুদামেও হামলা চালানো হয়েছে।

চলমান সংঘাতের কারণে উভয় পক্ষের এসব দাবির স্বাধীন সত্যতা যাচাই করা কঠিন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.