বেন-গ্যভির: ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড কার্যকরে অংশ নিতে পারবেন সাবেক বন্দি
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েলের উগ্র ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গ্যভির গাজায় বন্দি থাকা এক সাবেক ইসরায়েলি সেনাকে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যক্তিগতভাবে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। সম্প্রতি পাস হওয়া মৃত্যুদণ্ড আইনের আওতায় ফিলিস্তিনিদের সাজা কার্যকর করার সময় তাকে এই সুযোগ দেওয়া হবে।

শনিবার সন্ধ্যায় রোম ব্রাসলাভস্কি নামের ওই সাবেক বন্দির পডকাস্টে সাক্ষাৎকারের সময় এই কথোপকথন হয়। তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলুর এক প্রতিবেদক এই তথ্য নিশ্চিত করেছেন।
বেন-গ্যভিরকে উদ্দেশ্য করে ব্রাসলাভস্কি বলেন, ‘আমার একটি ব্যক্তিগত অনুরোধ আছে এবং আমি সত্যিই আপনার চোখের দিকে তাকিয়ে বলছি, মন্ত্রী। আমাকে তাদের ফাঁসি দেওয়ার সুযোগ দিন।’
তিনি আরও বলেন, ‘আমি কোনো দড়ি চাই না, আমি বন্দুকের বোতাম চাই। নিজের হাতে আমি ইসরায়েল রাষ্ট্রের প্রতিটি সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর করব।’
এর জবাবে বেন-গ্যভির বলেন, ‘এটি বাস্তবায়ন করতে আমি দুনিয়া উল্টে দেব। আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে, এটি ঘটাতে আমি আমার সাধ্যমতো সবকিছু করব এবং দুনিয়া উল্টে দেব।’
তিনি আরও বলেন, ‘আমি আশা করি এটি ঘটবে। আপনাকে সেখানে দেখতে পাওয়া আমার সবচেয়ে বড় স্বপ্নগুলোর একটি।’
২০২৬ সালের মার্চের শেষের দিকে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে বেন-গ্যভিরের জিউইশ পাওয়ার পার্টির উত্থাপিত একটি আইন পাস হয়। এই আইনে বলা হয়েছে, কোনো সামরিক আদালত যদি ইসরায়েলিদের হত্যার ঘটনাকে সন্ত্রাসবাদ হিসেবে বিবেচনা করে বা ইসরায়েলের অস্তিত্ব অস্বীকার করার উদ্দেশ্যে করা হয়েছে বলে নির্ধারণ করে, তবে দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হবে।
মানবাধিকার বিষয়ক বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২২ সালের শেষের দিকে বেন-গ্যভির দায়িত্ব নেওয়ার পর থেকে ইসরায়েল ফিলিস্তিনি বন্দিদের আটকের শর্ত আরও কঠোর করেছে। এর মধ্যে খাদ্য ও চিকিৎসাসেবা সীমিত করার মতো পদক্ষেপও রয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.