আপনি পড়ছেন

সুদানে দীর্ঘস্থায়ী সংঘাতের অবসান, জাতীয় পুনর্মিলন ও অবাধ নির্বাচনের পথ তৈরি করতে শিগগিরই অভ্যন্তরীণ সংলাপ শুরু হতে যাচ্ছে। দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী কামিল ইদ্রিস এই তথ্য প্রকাশ করেছেন। একই সময়ে সুদানের অভ্যন্তরীণ বিষয়ে যেকোনো বহিরাগত হস্তক্ষেপ এবং দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করে এমন সমান্তরাল সরকার গঠনের যেকোনো অপচেষ্টাকে সরাসরি প্রত্যাখ্যান করেছে আফ্রিকান ইউনিয়ন (এইউ)।

সুদানে জাতীয় সংলাপের উদ্যোগ, আফ্রিকান ইউনিয়নের সমর্থন
সুদানের একটি শহরের সড়ক ও বাজার এলাকার দৃশ্য

রোববার রাজধানী খার্তুমের প্রেসিডেন্ট প্রাসাদে সুদানের সার্বভৌমত্ব পরিষদের চেয়ারম্যান আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং প্রধানমন্ত্রী কামিল ইদ্রিসের সঙ্গে পৃথক বৈঠক করে আফ্রিকান ইউনিয়নের শান্তি ও নিরাপত্তা পরিষদের একটি প্রতিনিধিদল। আলজেরিয়ার কূটনীতিক মোহাম্মদ খালেদের নেতৃত্বে পরিচালিত এই বৈঠককে ফলপ্রসূ আখ্যা দেওয়া হয়েছে। বৈঠক শেষে খালেদ জানান, সুদানের অভ্যন্তরীণ বিষয়ে যেকোনো বহিরাগত হস্তক্ষেপ কেবল সংঘাতকেই উসকে দেয়। তিনি স্পষ্ট করে বলেন, টেকসই শান্তির একমাত্র পথ হলো সংলাপ, জাতীয় পুনর্মিলন এবং একটি সমন্বিত রাজনৈতিক সমঝোতায় পৌঁছানো।

আফ্রিকান ইউনিয়নের প্রতিনিধিদল সরকারের খার্তুমে ফিরে প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরুর পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। প্রতিনিধিদল মনে করে, এটি নাগরিকদের মৌলিক সেবা প্রদান ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সাংবিধানিক ব্যবস্থার দিকে এগিয়ে যেতে সকল পক্ষকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক জাতীয় ঐকমত্য গড়ে তোলার আহ্বান জানানো হয়।

এদিকে প্রধানমন্ত্রী কামিল ইদ্রিস বলেন, ‘প্রস্তাবিত এই সংলাপ সুদানের সব জনগণের নিজস্ব উদ্যোগ হবে।’ তিনি উল্লেখ করেন, এই উদ্যোগের চূড়ান্ত লক্ষ্য হলো একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন, যেখানে জনগণ তাদের নতুন নেতৃত্ব বেছে নেবে। তবে প্রধানমন্ত্রী কিছু কঠোর সীমারেখার কথা উল্লেখ করে জানান, সুদানের নিয়মিত সেনাবাহিনী এবং আধাসামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসকে (আরএসএফ) কোনোভাবেই এক কাতারে রাখা যাবে না। একই সঙ্গে তিনি আরএসএফকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করার জন্য আফ্রিকান ইউনিয়নের প্রতি আহ্বান জানান।

প্রধানমন্ত্রী আরও জানান, সেনাবাহিনী বর্তমানে কর্দোফান অঞ্চলে নিজেদের অবস্থান শক্ত করছে এবং পুরো দেশ মুক্ত না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। এর আগে শুক্রবার সার্বভৌমত্ব পরিষদের চেয়ারম্যান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান একটি স্বাধীন জাতীয় প্রক্রিয়ার অধীনে পরিচালিত এই সংলাপের জন্য প্রয়োজনীয় লজিস্টিক, আইনি ও নিরাপত্তা নিশ্চয়তা অনুমোদন করেন।

রাজনৈতিক এই তৎপরতার মধ্যেই মাঠপর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষ ও বাস্তুচ্যুতির ঘটনা অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) রোববার জানায়, নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতির কারণে উত্তর কর্দোফান রাজ্যের তিনটি গ্রাম থেকে দুই দিনে চার হাজার ২৫০ জন মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পার্শ্ববর্তী নিরাপদ এলাকা এবং খার্তুমের ওমদুরমান শহরে আশ্রয় নিয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, উত্তর কর্দোফানের রাজধানী এল-ওবেইদের দক্ষিণ-পশ্চিমে আরএসএফের সাম্প্রতিক হামলায় অন্তত ১৪ জন বেসামরিক নাগরিক নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন।

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনী আরএসএফের মধ্যে সামরিক একীভূতকরণকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘাত চলছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, এই যুদ্ধে এখন পর্যন্ত কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছেন এবং প্রায় এক কোটি ৩০ লাখ মানুষ গৃহহীন ও বাস্তুচ্যুত হয়েছেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.