রাশিয়ায় ইউক্রেনের নজিরবিহীন ড্রোন হামলা
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
সামরিক রসদ সরবরাহ ব্যবস্থা ব্যাহত করার লক্ষ্যে রাশিয়ার রাজধানী মস্কোসহ কেন্দ্রস্থলে আট শতাধিক চালকবিহীন আকাশযান বা ড্রোন দিয়ে বড় ধরনের হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। চলতি বছরে রুশ ভূখণ্ডে এটি সবচেয়ে বড় আক্রমণের ঘটনা বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রোস্তভ, বেলগোরোদ ও মস্কোসহ বিভিন্ন অঞ্চলে চালানো এই অভিযানে অন্তত সাতজনের প্রাণহানি ঘটেছে।

এই আক্রমণের জবাবে ইউক্রেনের ১৩টি অঞ্চল লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা পরিচালনা করেছে রুশ বাহিনী। এতে জাপোরিঝঝিয়া, ক্রিভি রিহ, সুমি, দোনেৎস্ক ও খেরসন অঞ্চলে সাতজন বেসামরিক নাগরিক নিহত এবং ৩৯ জনের বেশি মানুষ আহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নাগালে থাকা যেকোনো বেসামরিক অবকাঠামোকেই নিশানা বানাচ্ছে মস্কো।’ ইউক্রেনের রাজধানী কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানান, রাতভর আকাশপথের হামলায় শিশুসহ অন্তত ছয়জন আহত হয়েছেন এবং পোচাইনা এলাকার একটি বইয়ের বাজার আগুনে পুড়ে গেছে।
এদিকে ইউক্রেনীয় ড্রোন হামলার কারণে রাজধানী মস্কোর কেন্দ্রস্থল থেকে ২৫ কিলোমিটার দূরের কোলেদিনো এলাকায় অনলাইন বাণিজ্য প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজের প্রধান পণ্য সরবরাহকেন্দ্রে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, রুশ বাহিনীর রসদ পরিবহন কেন্দ্রগুলোতে আঘাতের ফলে ওয়াইল্ডবেরিজের দশটি গুরুত্বপূর্ণ বিতরণ কেন্দ্রের মধ্যে সাতটিই কার্যক্রম পরিচালনার সক্ষমতা হারিয়েছে। আঞ্চলিক প্রশাসনের তথ্যমতে, রোস্তভে পাঁচজন, বেলগোরোদে যাত্রীবাহী বাসে হামলায় এক নারী এবং মস্কোতে ড্রোন বিস্ফোরণে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
অন্যদিকে মস্কো দাবি করেছে, তারা ইউক্রেনের ‘ফ্ল্যামিঙ্গো’ ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরির কারখানা লক্ষ্য করেই হামলা পরিচালনা করেছে। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর থেকে দেশটির প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে রাশিয়া।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.