দক্ষিণ লেবাননে যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলের হামলা, নতুন অভিযানের প্রস্তুতি
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় বিমান, ড্রোন ও কামান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এর মধ্যেই লেবাননে কয়েক দিনব্যাপী সম্ভাব্য এক সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের একটি টেলিভিশন চ্যানেলের বরাত দিয়ে এসব তথ্য জানা গেছে।

সোমবার ভোরে দক্ষিণ লেবাননের আল-কান্তারা শহরের উপকণ্ঠে বিমান হামলা এবং আল-মনসুরি এলাকায় কামান থেকে গোলাবর্ষণ করে ইসরায়েলি বাহিনী। এছাড়া বিনত জবেইল জেলার কাফরা শহরে বিস্ফোরকবাহী ড্রোনের আঘাতে একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং দুইজন বেসামরিক নাগরিক আহত হন। এর আগে এলাকাটিতে কোয়াডকপ্টার দিয়েও হামলা চালানো হয়েছিল।
লেবাননের জাতীয় বার্তা সংস্থা (এনএনএ) জানায়, রবিবার বিনত জবেইল জেলার হাদাথা শহরের একটি পশ্চিমের মহল্লায় স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালায় ইসরায়েলি সেনারা। একই সময়ে শহরটির ভেতরে ইসরায়েলি সামরিক যানের চলাচলও লক্ষ্য করা যায়। এছাড়া আলী আল-তাহের শৈলশিরা, দাউহাত কফর রুমান, দেইর সিরিয়ান এবং ওয়াদি আল-হুজাইরের আল-কান্তারা সংলগ্ন এলাকায় ইসরায়েলি সামরিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে এবং সেখানে ট্যাংক প্রবেশের খবর পাওয়া গেছে।
এদিকে ইসরায়েলের চ্যানেল ১২ সামরিক সূত্রের বরাতে জানিয়েছে, লেবাননে কয়েক দিনের তীব্র লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের সেনাবাহিনী। হিজবুল্লাহর অবকাঠামো পুরোপুরি ধ্বংস করার লক্ষ্যে নতুন হামলার পরিকল্পনা করা হচ্ছে বলে দাবি করেছে তারা। একই সঙ্গে দক্ষিণ লেবাননের জাবাল আলী আল-তাহের এলাকায় হিজবুল্লাহর বেশ কয়েকজন সদস্য মাটির নিচে আটকা পড়েছেন বলেও দাবি করা হয়। তবে যুক্তরাষ্ট্র-মধ্যস্থতাকারী শান্তি আলোচনার স্বার্থে সম্প্রতি রাজনৈতিক নেতৃত্ব কিছু অভিযান স্থগিত রেখেছিল বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রবিবার দক্ষিণ লেবাননে প্রতি এক থেকে দুই ঘণ্টা পরপর বিস্ফোরণ ও গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। শনিবার আনসার শহরে চালানো এক হামলায় একই পরিবারের সাত সদস্য নিহত এবং আরও তিনজন আহত হন। বারবার এমন হামলার ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে এবং অনেকে বাড়িঘর ছাড়তে বাধ্য হচ্ছেন।
চলতি বছরের ২ মার্চ থেকে লেবাননে ইসরায়েলের আগ্রাসন তীব্র আকার ধারণ করে। ১৭ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর কয়েক দফায় তা বাড়ানো হলেও তা পুরোপুরি মানা হয়নি। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মার্চ থেকে চলা এসব হামলায় দেশটিতে এ পর্যন্ত ৪ হাজার ৩৪৬ জন নিহত এবং ১২ হাজার ৩০১ জন আহত হয়েছেন। এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন ১০ লাখেরও বেশি মানুষ।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.