তুরস্কে বিশ্বের প্রথম স্বয়ংসম্পূর্ণ বিলাসবহুল আবাসন প্রকল্প
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির প্রদেশে গড়ে তোলা হচ্ছে বিশ্বের প্রথম সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ বিলাসবহুল আবাসন প্রকল্প ‘ওয়ান প্ল্যানেট হ্যাবিট্যাট’। এই ব্যতিক্রমী প্রকল্পে বাসিন্দাদের জন্য নিজস্ব বিদ্যুৎ উৎপাদন, পানির পুনর্ব্যবহার, কীটনাশকমুক্ত খাদ্য উৎপাদন এবং কার্বন-ফাইবার প্রযুক্তির মাধ্যমে ভূমিকম্প প্রতিরোধী বাড়ি নির্মাণের ব্যবস্থা রাখা হয়েছে। প্রকল্পটির মাধ্যমে আগামী প্রজন্মের জন্য পরিবেশবান্ধব ও টেকসই একটি নতুন জীবনধারা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

একাডেমিক গবেষক, প্রকৌশলী, স্থপতি এবং পুষ্টি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি দল ছয় বছরেরও বেশি সময় ধরে গবেষণা চালিয়ে এই আবাসন মডেলটি তৈরি করেছে। এটি মূলত এমন একটি নতুন মানববসতি মডেলের প্রথম উদাহরণ, যা বিভিন্ন জলবায়ু ও আয়ের স্তরের সঙ্গে মানিয়ে নেওয়া সম্ভব। ২০২৬ সালের মে মাসে প্রকাশিত জাতিসংঘ পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) একটি প্রতিবেদনের বরাতে নির্মাতা প্রতিষ্ঠান জানায়, বিশ্বজুড়ে মোট কার্বন ডাই অক্সাইড নির্গমনের প্রায় ৩৭ শতাংশ ভবনের কারণে ঘটে। সেই বাস্তবতা বিবেচনা করে বিদ্যুৎ উৎপাদনের নিজস্ব সৌরশক্তি, কার্যকর ইনসুলেশন ব্যবস্থা এবং বনায়নের ওপর জোর দেওয়া হয়েছে এই প্রকল্পে।
আইজেডকেএ কনস্ট্রাকশনের টেকসই উন্নয়ন বিষয়ক পরিচালক ও স্থপতি পাইজ ইয়াসিল বলেন, ‘ভবিষ্যতের বিলাসিতা মানে বড় বাড়ি বা ব্যয়বহুল জিনিসপত্র নয়।’ তিনি আরও যোগ করেন, ‘প্রকৃত বিলাসিতা হলো অন্য কারও ওপর নির্ভরশীল না হয়ে নিজেকে টিকিয়ে রাখা—যেখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হবে না, নিরাপদ পানি নিশ্চিত থাকবে এবং নিজের পুষ্টিকর খাবার নিজে উৎপাদন করা যাবে।’ তিনি জানান, তাদের লক্ষ্য বাসিন্দাদের বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন করা নয়, বরং এমন এক প্রতিরোধক্ষম বসতি তৈরি করা যেখানে বাইরের সংকট সত্ত্বেও স্বাভাবিক জীবনধারা অব্যাহত থাকবে।
তুরস্কে প্রথমবারের মতো সামষ্টিকভাবে জার্মানির প্যাসিভ হাউস ইনস্টিটিউট উদ্ভাবিত আন্তর্জাতিক ‘প্যাসিভ হাউস’ মানদণ্ড মেনে এই ভিলাগুলো তৈরি করা হচ্ছে। প্রতিষ্ঠানটির তথ্যমতে, এই বিশেষ নকশা সাধারণ ভবনের তুলনায় তাপমাত্রা নিয়ন্ত্রণ ও শীতলীকরণে প্রায় ৯০ শতাংশ পর্যন্ত শক্তি সাশ্রয় করে। ভিলাগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রিত ব্যবস্থার মাধ্যমে শক্তি, পানি ও খাদ্যের সমন্বিত পুনর্ব্যবহার নিশ্চিত করা হবে।
প্রকল্পটিতে নিজস্ব বৃষ্টিপাত সংরক্ষণ ও ব্যবহৃত পানির পরিশোধনের মাধ্যমে শতভাগ পানির চাহিদা পূরণ করা হবে। একই সঙ্গে অ্যাকোয়াপনিক্স পদ্ধতিতে কীটনাশক ছাড়াই একাধারে মাছ চাষ ও সবজি উৎপাদন করা হবে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মতে, এই প্রক্রিয়ায় প্রচলিত কৃষির তুলনায় ৯০ শতাংশ পর্যন্ত কম পানি লাগে। স্মার্ট গ্রিনহাউস, ফলের বাগান ও গবাদিপশু পালনের মাধ্যমে প্রতিটি পরিবারকে বছরে ৮০০ কেজি শাকসবজি, ৫০০ কেজি ফল, ৭৫ কেজি মাছ, ৭৫ কেজি চিংড়িসহ ডিম, দুধ ও মধু সরবরাহ করা হবে।
ভূমিকম্পের তীব্রতা মোকাবিলায় মহাকাশ প্রকৌশল প্রযুক্তির কার্বন-ফাইবার ব্যবহার করে বাড়িগুলো নির্মাণ করা হচ্ছে। ওয়ান প্ল্যানেট হ্যাবিট্যাটের পরিচালনা পর্ষদ জানিয়েছে, চাঁদে বা মঙ্গলে বসতি গড়ার আগে পৃথিবীতেই টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব। প্রকল্পটির প্রতিষ্ঠাতাদের আয়ের সম্পূর্ণ অংশ ওয়ান প্ল্যানেট হ্যাবিট্যাট ফাউন্ডেশনে দান করা হবে, যা পরিবেশ সংরক্ষণ ও বৈজ্ঞানিক গবেষণায় ব্যয় হবে। সীমিত সংখ্যক এই ভিলার জন্য ১০ আগস্ট ২০২৬ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.