ড্রোন অবকাঠামো উন্নয়নে রাশিয়ার নতুন পরিকল্পনা
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
২০৩০ সালের মধ্যে রাশিয়ার ৩৫টি অঞ্চলে চালকবিহীন বিমান বা ড্রোন চলাচলের অবকাঠামো তৈরির পরিকল্পনা করা হয়েছে। সোমবার রাশিয়ার ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সি রোসাভিয়াতসিয়ার উপপ্রধান আন্দ্রেই পোটেমকিন এ তথ্য জানান।

রাশিয়ার কাজান শহরে আয়োজিত ‘রোস্টকি: রাশিয়া ও চীন-পারস্পরিক লাভজনক সহযোগিতা’ শীর্ষক ব্যবসায়িক ফোরামে তিনি এই কথা জানান। আন্দ্রেই পোটেমকিন জানান, তাতারস্তানসহ কিছু অঞ্চলে ইতোমধ্যে এই অবকাঠামো তৈরি করা হয়েছে এবং রাশিয়ার দূরপ্রাচ্যে এর উন্নয়নকাজ চলমান রয়েছে।
তিনি বলেন, ‘২০৩০ সালের মধ্যে আমরা রাশিয়ার ৩৫টি অঞ্চলে চালকবিহীন বিমানের অবকাঠামো তৈরির পরিকল্পনা করেছি।’
এই কর্মকর্তার মতে, নতুন এই অবকাঠামো বেসামরিক কাজে চালকবিহীন বিমানের ব্যবহারসহ স্বল্প-উচ্চতার অর্থনীতি বিকাশের একটি প্ল্যাটফর্ম তৈরি করতে পারে।
পোটেমকিন জানান, ২০২৫ সালে রাশিয়ায় ১ লাখ ৭৮ হাজার চালকবিহীন বিমানের ফ্লাইট রেকর্ড করা হয়েছে, যা ২০২৪ সালের তুলনায় ২০ শতাংশ বেশি। এই পরিসংখ্যানে এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট পরিষেবার আওতাভুক্ত ফ্লাইটগুলো অন্তর্ভুক্ত রয়েছে।
১৬ থেকে ১৯ আগস্ট পর্যন্ত কাজানে অনুষ্ঠিত রোস্টকি ফোরামে রাশিয়ার বিভিন্ন অঞ্চল এবং চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার ওপর জোর দেওয়া হচ্ছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.