নবম দিনের মতো সাধারণ পরিবারগুলোকে অবরুদ্ধ রেখেছে ইসরায়েল
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনের উত্তর পশ্চিম তীরের কুসরা শহরে তিনটি ফিলিস্তিনি বাড়ি টানা নয় দিন ধরে অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েলি দখলদাররা। একই সঙ্গে ওই এলাকায় চলমান সামরিক অভিযানের সময়সীমা বাড়িয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। সোমবার শহরটির মেয়র এই তথ্য নিশ্চিত করেছেন।

গত ৯ আগস্ট থেকে কুসরা শহরের রাস আল-আইন এলাকায় তিনটি ফিলিস্তিনি পরিবারের প্রায় ১৩ জন সদস্যকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর ছত্রছায়ায় দখলদাররা সেখানে খাদ্য, পানি ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সরবরাহে বাধা দিচ্ছে।
শহরটির মেয়র আবদুল আজিম আল-ওয়াদি আনাদোলু এজেন্সিকে জানান, কুসরার জাবাল রাস আল-আইন এলাকায় তিনটি ফিলিস্তিনি বাড়ি নবম দিনের মতো অবরুদ্ধ রয়েছে। তিনি আরও জানান, আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতায় পৌর কর্তৃপক্ষ রবিবার অবরুদ্ধ পরিবারগুলোর কাছে পানি, খাবার ও বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম হয়েছে। শহরের বর্তমান পরিস্থিতিকে তিনি অত্যন্ত কঠিন বলে বর্ণনা করেন।
মেয়র ওয়াদি জানান, রবিবার সকালে শেষ হওয়ার কথা থাকলেও কুসরায় সামরিক অভিযানের মেয়াদ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত বাড়িয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। সেনাবাহিনীর দাবি, দখলদারদের বিতাড়িত করে ফিলিস্তিনিদের ওপর থেকে অবরোধ তুলে নিতেই সেখানে সেনা মোতায়েন করা হয়েছে। তবে এর বদলে সেনাবাহিনী শহরের একটি বাড়ি দখল করে সেটিকে সামরিক ব্যারাকে পরিণত করেছে।
মেয়র বলেন, ‘বাসিন্দারা দিনে বা রাতে কখনোই ঘুমাতে পারেন না।’ তিনি আরও বলেন, ‘সেনাবাহিনী চাইলে দখলদারদের গ্রেপ্তার বা বিতাড়িত করতে পারত, কিন্তু তারা নিজেরাই এই অভিযানের অংশীদার।’
অবৈধ বসতি স্থাপন এবং ফিলিস্তিনিদের জমি ও বাড়িঘর দখলের উদ্দেশ্যে সাম্প্রতিক মাসগুলোতে রাস আল-আইন এলাকায় বারবার হামলা চালিয়েছে ইসরায়েলি দখলদাররা। ফিলিস্তিনি সংস্থাগুলো সতর্ক করে বলেছে, এই অবরোধ বাসিন্দাদের বাস্তুচ্যুত করা এবং তাদের সম্পত্তি দখলের একটি হাতিয়ার হয়ে উঠতে পারে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.