আপনি পড়ছেন

নেদারল্যান্ডসের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সর্বোচ্চ পরিমাণ বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। প্রতিবেশী দেশ বেলজিয়ামের বিদ্যুতের বাড়তি চাহিদা মেটাতে এবং জ্বালানির উচ্চমূল্যের কারণে এই উৎপাদন বেড়েছে। সোমবার ডাচ সম্প্রচারমাধ্যম এনওএস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

নেদারল্যান্ডসে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড
নেদারল্যান্ডসের একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র

আর্থিক খাতের দৈনিক পত্রিকা হেট ফিনান্সিয়েল ডাগব্লাড (এফডি)-এর বরাত দিয়ে এনওএস জানায়, নেদারল্যান্ডসের ন্যাশনাল এনার্জি ড্যাশবোর্ডের পরিসংখ্যানে দেখা গেছে, কয়লাভিত্তিক কেন্দ্রগুলো ২০২৪ সালের পুরো সময়ের চেয়ে চলতি বছর ইতোমধ্যে বেশি বিদ্যুৎ উৎপাদন করেছে। গত ১৪ আগস্ট পর্যন্ত উৎপাদনের পরিমাণ ২০২৫ সালের মোট উৎপাদনের চেয়ে কম থাকলেও, শিগগিরই তা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে ২০২২ সালের গ্যাস সংকটের সময় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো একইভাবে উচ্চ মাত্রায় পরিচালিত হয়েছিল। সে সময় ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের কারণে গ্যাসের দাম ব্যাপকভাবে বেড়ে যায়। প্রতিবেদনে বলা হয়, কয়লা ব্যবহারের ওপর কার্বন নিঃসরণ (সিও২) কর বেশি থাকা সত্ত্বেও ইরানে চলমান যুদ্ধের কারণে বর্তমানে একই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

গ্রোনিঞ্জেনের হানজে ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেস-এর জ্বালানি রূপান্তর বিষয়ক ইমেরিটাস প্রভাষক মার্টিয়েন ভিসার বলেন, ‘বিদেশ থেকে বিদ্যুতের চাহিদা বাড়ায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোও কাজে যোগ দিচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমরা বিদেশে প্রচুর বিদ্যুৎ রপ্তানি করছি।’

প্রতিবেদনে বলা হয়, দুটি প্রধান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের রক্ষণাবেক্ষণ কাজের কারণে বছরের প্রথমার্ধে বেলজিয়ামকে প্রচুর পরিমাণে বিদ্যুৎ আমদানি করতে হয়েছিল।

ভিসার জানান, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ব্যবহার বৃদ্ধি পাওয়া মানেই যে তা খারাপ খবর, বিষয়টি এমন নয়। ইউরোপীয় চুক্তির আওতায় সামগ্রিক নির্গমনের বিষয়ে তিনি উল্লেখ করেন, এক দেশে নির্গমন বেশি হলে অন্য দেশে তা কমিয়ে ভারসাম্য রক্ষা করতে হবে। তিনি যুক্তি দেন, কয়লাভিত্তিক কেন্দ্রগুলোর ওপর বেশি নির্ভর করা কেবল প্রয়োজনীয়তাই নয়, এটি প্রাকৃতিক গ্যাস সংরক্ষণের একটি সুযোগও তৈরি করতে পারে।

ভিসার বলেন, ‘কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ব্যবহার করে আমরা প্রতি সপ্তাহে ছয় কোটি ঘনমিটার গ্যাস সাশ্রয় করছি। আমরা এটি আমাদের গ্যাসের মজুত পুনরায় পূর্ণ করতে ব্যবহার করতে পারি।’

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.