জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে মার্কিন পুঁজিবাজারে পতন
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় বিশ্বজুড়ে মূল্যস্ফীতি ও উচ্চ সুদের হারের আশঙ্কা নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। এর সরাসরি প্রভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে উল্লেখযোগ্য দরপতন হয়েছে। সোমবার লেনদেন শেষে দেশটির প্রধান প্রধান শেয়ার সূচকগুলোর মান নিম্নমুখী হয়ে পড়ে।

মূলত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পর থেকেই বাজারে এই অস্থিরতা তৈরি হয়। বৈশ্বিক জ্বালানি পরিবহনের অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা এবং ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি ছাড়া আলোচনা স্থবির হয়ে পড়ায় তেলের বাজারে বড় ধরনের প্রভাব পড়ে।
লেনদেনের তথ্যানুযায়ী, ওয়াল স্ট্রিটের প্রধান সূচক ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ ২৭২ দশমিক ৬৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৫১ শতাংশ কমে ৫৩,৪৫৯ দশমিক ৭৮ পয়েন্টে দিন শেষ করে। এছাড়া এসঅ্যান্ডপি ৫০০ সূচক শূন্য দশমিক ৫২ শতাংশ কমে ৭,৭৪৫ দশমিক শূন্য ৬ পয়েন্টে এবং প্রযুক্তি খাতের নাসডাক কম্পোজিট শূন্য দশমিক ৩২ শতাংশ কমে ২৬,৬৪৪ দশমিক ৯১ পয়েন্টে অবস্থান নেয়।
আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ২ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯০ দশমিক ৮৭ ডলারে লেনদেন হয়। অন্যদিকে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮৪ দশমিক ৫০ ডলারে পৌঁছেছে।
জ্বালানি তেলের এই ঊর্ধ্বগতি মার্কিন বন্ড বাজারেও প্রভাব ফেলেছে। দেশটির ১০ বছর মেয়াদি ট্রেজারি নোটের ইল্ড বেড়ে ৪ দশমিক ৭২৮ শতাংশে দাঁড়িয়েছে এবং ৩০ বছর মেয়াদি ট্রেজারি ইল্ড ২০০৭ সালের জুনের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। অর্থনৈতিক এই অনিশ্চয়তার মধ্যে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার দাম শূন্য দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪,৪১৫ দশমিক ৩০ ডলারে বিক্রি হয়েছে। সেই সঙ্গে পুঁজিবাজারের অস্থিরতা পরিমাপক সূচক ‘ভিক্স’ বা ফিয়ার ইনডেক্স ৬ দশমিক ৬ শতাংশ বেড়ে ১৫ দশমিক ১৯ পয়েন্টে উঠেছে।
সামগ্রিক পতনের মধ্যেও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের চাহিদার ওপর ভর করে কিছু প্রযুক্তি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। এর মধ্যে চিপ নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রন টেকনোলজির শেয়ারদর প্রায় ৪ দশমিক ১ শতাংশ বেড়েছে। এছাড়া এনভিডিয়া ও ব্রডকমের শেয়ারেও ইতিবাচক প্রভাব দেখা গেছে। তবে সুদের হারের ভবিষ্যৎ গতিপ্রকৃতি জানতে বিনিয়োগকারীরা বুধবার প্রকাশিতব্য মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সর্বশেষ নীতি সভার কার্যবিবরণীর অপেক্ষায় রয়েছেন।
এদিকে একই দিনে ইউরোপের পুঁজিবাজারের সূচকগুলোও ছিল নিম্নমুখী। প্যান-ইউরোপিয়ান স্টক্স ইউরোপ ৬০০ সূচক শূন্য দশমিক ২২ শতাংশ এবং ইউরো অঞ্চলের ব্লু-চিপ ইউরো স্টক্স ৫০ সূচক শূন্য দশমিক ১৯ শতাংশ কমেছে। এর পাশাপাশি যুক্তরাজ্যের এফটিএসই ১০০ শূন্য দশমিক ২৮ শতাংশ, জার্মানির ড্যাক্স ৪০ সূচক শূন্য দশমিক ৩৮ শতাংশ, ফ্রান্সের সিএসি ৪০ শূন্য দশমিক ৬৬ শতাংশ এবং স্পেনের আইবিইএক্স ৩৫ সূচক শূন্য দশমিক ৮৭ শতাংশ হ্রাস পেয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.