আপনি পড়ছেন

গাজা উপত্যকায় লক্ষ্যবস্তুতে হামলা ও গুপ্তহত্যা অব্যাহত রাখার বিষয়ে অনড় অবস্থান নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তার এই নীতির সরাসরি বিরোধিতা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত ও জামাতা জ্যারেড কুশনার। সোমবার ইসরায়েলি একটি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গাজায় অভিযান অব্যাহত রাখতে চান নেতানিয়াহু, কুশনারের আপত্তি
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

ইসরায়েলের চ্যানেল ১৫-এর প্রতিবেদনে একটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে বলা হয়, গাজায় হত্যা অভিযান অব্যাহত রাখা নিয়ে নেতানিয়াহু ও কুশনারের মধ্যে কোনো ধরনের সমঝোতা হয়নি। ওই সূত্র জানায়, নেতানিয়াহু হত্যাকাণ্ড চালিয়ে যাওয়ার বিষয়ে নিজের কঠোর অবস্থান স্পষ্ট করেছেন, অন্যদিকে কুশনার এর তীব্র বিরোধিতা প্রকাশ করেছেন।

সোমবার ইসরায়েলে কুশনার এবং গাজা বিষয়ক সংস্থা ‘বোর্ড অব পিস’-এর উচ্চপর্যায়ের প্রতিনিধি নিকোলে ম্লাদেনভের সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু। এর আগে রোববার সন্ধ্যায় মিশর সফর শেষে ইসরায়েলে পৌঁছান কুশনার। মিশরে তিনি দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এবং হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান খলিল আল-হাইয়ার নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছিলেন।

গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের আগে হামাসের সম্পূর্ণ নিরস্ত্রীকরণের দাবি জানিয়ে আসছেন নেতানিয়াহু। বিপরীতে হামাস স্পষ্ট জানিয়েছে, ইসরায়েলি বাহিনী যদি পর্যায়ক্রমে ও সুশৃঙ্খলভাবে গাজা থেকে সেনা প্রত্যাহার করে, তবেই তারা অস্ত্র সমর্পণ করতে প্রস্তুত রয়েছে। বোর্ড অব পিস ৩১ জুলাই একটি রূপরেখা প্রকাশ করে হামাসের নিরস্ত্রীকরণ ও ইসরায়েলি সেনা প্রত্যাহার সমান্তরালভাবে সম্পন্ন করার আহ্বান জানিয়েছিল। তবে নেতানিয়াহু পূর্বে প্রস্তাবিত ১৫ দফার পরিকল্পনা প্রত্যাখ্যান করে হামাসকে আগে নিরস্ত্রীকরণের শর্তে অটল থাকেন।

এদিকে মধ্যস্থতাকারীরা ২০২৫ সালের ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তিটি বাস্তবায়নে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় ১ হাজার ২৬২ জন ফিলিস্তিনি নিহত এবং ৪ হাজার ১৬৮ জন আহত হয়েছেন। এর আগে ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি নৃশংস হামলায় ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৪ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন, যাদের সিংহভাগই নারী ও শিশু। পাশাপাশি এই বর্বর হামলায় অবরুদ্ধ উপত্যকাটির প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.