জাতিসংঘ দূত: লিবিয়ার নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত নাজুক
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় এলাকার নিরাপত্তা পরিস্থিতি চরম অস্থিতিশীল ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। মাদক, মানবপাচার এবং জ্বালানি চোরাচালানে জড়িত সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যকার আধিপত্য বিস্তারের লড়াইয়ে সেখানে সংঘাত বেড়েই চলেছে। মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ব্রিফিংকালে এ তথ্য জানানো হয়।

লিবিয়ায় জাতিসংঘের সহায়তা মিশনের (আনসমিল) প্রধান ও বিশেষ প্রতিনিধি হানা সেরওয়া তেতে বলেন, ‘অবৈধ মাদক, মানবপাচার ও জ্বালানি চোরাচালানে জড়িত সশস্ত্র দলগুলোর মধ্যকার প্রতিযোগিতার কারণে লিবিয়ার পশ্চিম উপকূলের নিরাপত্তা পরিস্থিতি চরম ঝুঁকিতে রয়েছে।’ গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনাকে উদ্বেগজনক অগ্রগতি হিসেবে উল্লেখ করেন তিনি। সম্প্রতি জাবিয়া তেল শোধনাগার এবং একটি বিদ্যুৎ উপকেন্দ্রে হামলার কারণে ৭০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়। বেসামরিক স্থাপনায় এসব হামলার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
নিরাপত্তা পরিষদের বৈঠকে পূর্ব লিবিয়ার পরিস্থিতি তুলে ধরে তিনি জানান, ১০ আগস্ট বেনগাজিতে লিবিয়ান ন্যাশনাল আর্মির (এলএনএ) জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা মেজর জেনারেল ফাওজি মানসুরি গাড়ি বোমা হামলায় নিহত হন। রাজনৈতিক প্রক্রিয়ার বিষয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচনের আইনি ও সাংবিধানিক রূপরেখা চূড়ান্ত করতে ‘ফোর প্লাস ফোর’ কমিটি বৃহস্পতিবার বৈঠকে বসবে। এ ছাড়া লিবিয়ার অর্থনৈতিক অসঙ্গতি তুলে ধরে তিনি বলেন, দেশটি জ্বালানি আমদানিতে প্রতি মাসে ১০০ কোটি ডলার খরচ করলেও বিদ্যুৎ সংকট কাটছে না। তিনি ভর্তুকির জ্বালানি নিরাপত্তা খাতে সরিয়ে নেওয়ার প্রমাণ তুলে ধরে এটিকে জনগণের সম্পদের অপব্যবহার বলে উল্লেখ করেন।
এদিকে জলবায়ু ও নিরাপত্তা বিশেষজ্ঞ নিসা বেক নিরাপত্তা পরিষদকে জানান, চরম আবহাওয়া লিবিয়ার সংকটকে আরও তীব্র করছে। প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে দেশটিতে প্রতিদিন ১৫ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। পাশাপাশি ত্রিপোলির অধিকাংশ গৃহস্থালি কূপের পানি দূষণের কারণে পানের অনুপযোগী হয়ে পড়েছে। নাগরিক সেবা ভেঙে পড়লে রাষ্ট্রের ওপর জনগণের আস্থা হারিয়ে যায় উল্লেখ করে তিনি সংকট নিরসন পরিকল্পনায় জলবায়ু ঝুঁকি অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।
উল্লেখ্য, লিবিয়া বর্তমানে আব্দুল হামিদ দবেইবাহের নেতৃত্বাধীন ত্রিপোলিভিত্তিক জাতীয় ঐক্য সরকার এবং ওসামা হাম্মাদের নেতৃত্বাধীন বেনগাজীভিত্তিক প্রতিদ্বন্দ্বী প্রশাসনের মধ্যে রাজনৈতিকভাবে বিভক্ত রয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.