যুক্তরাজ্যে আমদানি করা ডিমে সালমোনেলা সংক্রমণ, মৃত্যু ১
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাজ্যে আমদানি করা ডিম দিয়ে তৈরি খাবার থেকে সালমোনেলা ব্যাকটেরিয়ার সংক্রমণ ছড়িয়ে একজনের মৃত্যু হয়েছে। এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত অন্তত ২০৭ জন অসুস্থ হয়েছেন বলে জানিয়েছে ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি (ইউকেএইচএসএ)।

সংস্থাটি মঙ্গলবার এক হালনাগাদ তথ্যে জানায়, মে মাসে একটি নির্দিষ্ট স্ট্রেনের কারণে সালমোনেলা সংক্রমণ বেড়ে যাওয়ার বিষয়টি শনাক্তের পর তারা তদন্ত শুরু করে। হোল জিনোম সিকোয়েন্সিংয়ের (ডব্লিউজিএস) মাধ্যমে দেখা গেছে, আক্রান্ত সবার মধ্যেই একই ধরনের ব্যাকটেরিয়ার উপস্থিতি রয়েছে। এতে ধারণা করা হচ্ছে, সংক্রমণের উৎস একটিই।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১১ আগস্ট থেকে ২০২৬ সালের ১ আগস্ট পর্যন্ত মোট ২০৭ জনের শরীরে এই সংক্রমণ শনাক্ত হয়। এর মধ্যে ২০৬টি ঘটনাই চলতি বছরের। আক্রান্তদের মধ্যে ১৯৯ জন ইংল্যান্ডের বাসিন্দা, যার মধ্যে লন্ডনে ৪৭ জন এবং ইয়র্কশায়ার ও হাম্বারে ৩৮ জন রয়েছেন।
আক্রান্তদের মধ্যে নবজাতক থেকে শুরু করে ৯০ বছর বয়সী ব্যক্তিও রয়েছেন। সংক্রমিত ব্যক্তিদের এক-তৃতীয়াংশের বেশি রোগীকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে এবং দুজনের রক্তে মারাত্মক বিষক্রিয়া দেখা দিয়েছে। তবে ইউকেএইচএসএ উল্লেখ করেছে, আক্রান্তদের বেশিরভাগই কোনো ধরনের বিশেষ চিকিৎসা ছাড়াই সুস্থ হয়ে ওঠেন।
ইউকেএইচএসএ-এর গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ইনফেকশন বিভাগের প্রধান মহামারি বিশেষজ্ঞ হান্নাহ চার্লস বলেন, ‘যুক্তরাজ্যের বাইরে থেকে আমদানি করা ডিমের সঙ্গে সম্পর্কিত এই সালমোনেলা প্রাদুর্ভাব তদন্তে আমরা ফুড স্ট্যান্ডার্ড এজেন্সি ও অন্যান্য জনস্বাস্থ্য সংস্থার সঙ্গে কাজ করছি।’
সাধারণত কাঁচা বা আধা-সেদ্ধ ডিম, পোল্ট্রি ও মাংসসহ বিভিন্ন খাদ্যপণ্যে সালমোনেলা ব্যাকটেরিয়া থাকতে পারে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.