নতুন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী পেতে যাচ্ছে ইউক্রেন
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনের নতুন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দুজনকে মনোনয়ন দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি পররাষ্ট্রমন্ত্রী পদে আন্দ্রি সিবিহা এবং প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ইয়েভহেনি খমারার নাম পার্লামেন্টে প্রস্তাব করেছেন। মঙ্গলবার এই প্রস্তাব জমা দেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট।

ইউক্রেনের আইনপ্রণেতা ইয়ারোস্লাভ ঝেলেজনিয়াক জানিয়েছেন, বুধবার এই নিয়োগের ওপর পার্লামেন্টে ভোটাভুটি অনুষ্ঠিত হবে। টেলিগ্রামে তিনি লেখেন, ‘জেলেনস্কি খমারা এবং সিবিহার জন্য পার্লামেন্টে একটি প্রস্তাব জমা দিয়েছেন।’
খমারা ১৭ জুলাই থেকে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে সিবিহা ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান হিসেবে দায়িত্বে রয়েছেন।
মেজর জেনারেল পদমর্যাদার কর্মকর্তা খমারা ইউক্রেনের নিরাপত্তা সেবার (এসবিইউ) একজন পেশাদার কর্মকর্তা। ২০১১ সাল থেকে তিনি এই সংস্থার বিশেষ অভিযান ইউনিট আলফাতে কর্মরত রয়েছেন। তিনি ২০২৩ সাল থেকে এসবিইউর স্পেশাল অপারেশনস সেন্টার ‘এ’-এর প্রধান ছিলেন এবং ২০২৬ সালের জানুয়ারি থেকে সংস্থাটির ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
যুদ্ধকালীন ইউক্রেনের সরকার ও সামরিক বাহিনীতে ব্যাপক রদবদলের অংশ হিসেবে তার এই নিয়োগ এলো। এর আগে সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে বরখাস্ত করা হলে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। ফেদোরভ এবং ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান ওলেকসান্দর সিরস্কির মধ্যকার ব্যক্তিগত মতবিরোধের কারণে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও জেনারেল স্টাফের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছিল, তা স্বীকার করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.