আপনি পড়ছেন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশের সংখ্যা রেকর্ড পরিমাণ কমেছে। দেশটির শরণার্থী গ্রহণ নীতিতে বড় ধরনের অগ্রাধিকার পরিবর্তনের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে সাম্প্রতিক এক বিশ্লেষণে উঠে এসেছে।

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশে রেকর্ড ধস
যুক্তরাষ্ট্রের সীমান্ত পাহারা দিচ্ছে নিরাপত্তা বাহিনী

পিউ রিসার্চ সেন্টারের প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায়, ২০২৬ অর্থবছরের প্রথম ১০ মাসে মার্কিন ফেডারেল সরকার মাত্র ১০ হাজার ২৫৮ জন শরণার্থীকে প্রবেশের অনুমতি দিয়েছে। ২০২৪ সালে গৃহীত ১ লাখ ৩৪ জন শরণার্থীর তুলনায় এটি একটি বড় ধরনের পতন। ট্রাম্প প্রশাসন চলতি অর্থবছরে সর্বোচ্চ ১৭ হাজার ৫০০ শরণার্থী গ্রহণের সীমা নির্ধারণ করেছে, যা চলতি শতাব্দীর মধ্যে সর্বনিম্ন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৫ সালের একটি নির্বাহী আদেশের মাধ্যমে মার্কিন শরণার্থী নীতিতে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ আফ্রিকানারদের অগ্রাধিকার দেওয়া শুরু হয়। অতীতে শীর্ষ তালিকায় কখনো না থাকলেও চলতি বছর গৃহীত শরণার্থীদের প্রায় পুরোটাই এই জনগোষ্ঠীর। দক্ষিণ আফ্রিকায় কথিত জাতিগত বৈষম্য ও খামার দখলের অভিযোগ তুলে ট্রাম্প প্রশাসন এই পদক্ষেপের পক্ষে যুক্তি দেয়, যদিও দক্ষিণ আফ্রিকা সরকার বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।

আফ্রিকানারদের অগ্রাধিকার দেওয়ার ফলে প্রচলিত অন্যান্য দেশ থেকে শরণার্থী গ্রহণ কার্যত বন্ধ হয়ে গেছে। ২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত কঙ্গো প্রজাতন্ত্রের নাগরিকরা তালিকার শীর্ষে থাকলেও চলতি অর্থবছরে দেশটি থেকে একজনকেও প্রবেশ করতে দেওয়া হয়নি। একইভাবে বছরের পর বছর শীর্ষ পাঁচে থাকা আফগানিস্তান থেকে মাত্র তিনজনকে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এতে বিশ্বজুড়ে শরণার্থী পুনর্বাসনের নেতৃত্বও হারিয়েছে যুক্তরাষ্ট্র। ২০২৫ সালে দেশটি প্রায় সাড়ে ১১ হাজার শরণার্থী গ্রহণ করে কানাডার পেছনে পড়ে যায়। একই সময়ে প্রায় ৩৯ হাজার শরণার্থী পুনর্বাসন করে বিশ্বে শীর্ষস্থান দখল করে কানাডা।

শরণার্থী গ্রহণ নিয়ে দেশটির জনগণের মধ্যেও রাজনৈতিক মতভেদ স্পষ্ট। এক জরিপে দেখা গেছে, সহিংসতা থেকে পালিয়ে আসা মানুষদের আশ্রয় দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন ৩৬ শতাংশ মার্কিন নাগরিক এবং ৩৯ শতাংশ একে কিছুটা গুরুত্বপূর্ণ ভাবেন। অন্যদিকে ডেমোক্র্যাটরা বলছেন, অভিবাসীরা মার্কিন অর্থনীতি ও শ্রমবাজারে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন ও শরণার্থী প্রবাহ কঠোরভাবে সীমিত করাকে তার দ্বিতীয় মেয়াদের প্রধান অগ্রাধিকার বানিয়েছেন। প্রকাশ্যে দেওয়া বিভিন্ন বক্তব্যে তিনি ডেনমার্ক, সুইজারল্যান্ড বা নরওয়ের মতো দেশগুলো থেকে অভিবাসী নেওয়ার বিষয়ে নিজের পছন্দের কথা জানিয়েছেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.