সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা আরব দেশগুলোর
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের একটি সামরিক বিমানবন্দরে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে আরব বিশ্ব। এ ধরনের বর্বরোচিত হামলা আঞ্চলিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে এবং সংঘাত আরও বাড়িয়ে তুলছে বলে সতর্ক করেছে মিশর, জর্ডান, কাতার, কুয়েত ও সৌদি আরব।

মঙ্গলবার ভোরে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের আবু আল-দুহুর সামরিক বিমানবন্দরের রানওয়ে লক্ষ্য করে আটটি বিমান হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। এতে বিমানবন্দরটির অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
ইসরায়েল তাৎক্ষণিকভাবে এ হামলার বিষয়ে কোনো মন্তব্য না করলেও সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য ‘বিপজ্জনক উসকানি’ হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মার্কিন দূত থমাস ব্যারাক এ হামলাকে অপ্রয়োজনীয় উসকানি হিসেবে বর্ণনা করেন, যা আঞ্চলিক স্থিতিশীলতাকে বাধাগ্রস্ত করছে।
মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার চরম লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে। কায়রো জানায়, সিরিয়ার আকাশসীমা ও ভূখণ্ডে ইসরায়েলের অব্যাহত আগ্রাসন আঞ্চলিক শান্তি প্রচেষ্টাকে নস্যাৎ করছে। ইসরায়েলের এই বেপরোয়া কর্মকাণ্ড বন্ধে এবং জোরপূর্বক নতুন বাস্তবতা চাপিয়ে দেওয়া ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে দেশটি।
একইভাবে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় আবু আল-দুহুরে ইসরায়েলি বিমান হামলাকে ‘অযৌক্তিক আগ্রাসন’ হিসেবে আখ্যায়িত করেছে। আম্মান সতর্ক করে বলেছে, সিরিয়াকে লক্ষ্য করে ইসরায়েলের অব্যাহত হামলা মধ্যপ্রাচ্যে কেবল উত্তেজনা ও সংঘাতই বাড়াবে। সিরিয়ার ভূখণ্ডে দখলদারিত্বের অবসান ঘটাতে এবং এসব বেআইনি হামলা বন্ধে ইসরায়েলকে বাধ্য করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে জর্ডান।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে আন্তর্জাতিক নিয়মনীতির সুস্পষ্ট লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে। কোনো জবাবদিহিতা ও প্রতিরোধের অভাব ইসরায়েলকে আরও আগ্রাসী হতে উৎসাহিত করছে এবং সমগ্র মধ্যপ্রাচ্যকে এক মারাত্মক সহিংসতার চক্রে ঠেলে দিচ্ছে বলে দোহার পক্ষ থেকে সতর্ক করা হয়।
কুয়েত এই আগ্রাসনের নিন্দা জানিয়ে বলেছে, এমন পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তাকে পুরোপুরি বিঘ্নিত করবে। সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসন বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটি।
সৌদি আরব এই হামলার কঠোরতম ভাষায় নিন্দা জানিয়ে সিরিয়ার সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইন রক্ষার আহ্বান জানিয়েছে। সেই সঙ্গে সিরিয়ার জনগণ যেন নিরাপত্তা ও স্থিতিশীলতার মধ্যে বসবাস করতে পারে, সে লক্ষ্যে দেশটির ভৌগোলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে রিয়াদ।
২০২৪ সালের শেষের দিকে বাশার আল-আসাদ সরকারের পতনের আগে ইসরায়েল মূলত সিরিয়ায় ইরান-সমর্থিত বাহিনীর অবস্থানের ওপর হামলা চালাত। তবে আসাদ সরকারের প্রস্থানের পর থেকে ইসরায়েল তাদের হামলার পরিধি ব্যাপকভাবে বিস্তৃত করেছে এবং বর্তমানে তারা দেশটির বিভিন্ন কৌশলগত সামরিক স্থাপনা ও অস্ত্রাগার লক্ষ্য করে নিয়মিত হামলা চালাচ্ছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.