আপনি পড়ছেন

গত মাসে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও রাশিয়াজুড়ে জ্বালানি সংকট ফের তীব্র আকার ধারণ করেছে। দেশটির বিভিন্ন অঞ্চলে পেট্রল ও ডিজেলের ঘাটতি দেখা দেওয়ায় জ্বালানি স্টেশনগুলোতে দীর্ঘ সারি তৈরি হয়েছে এবং বিক্রির ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে তেল সরবরাহে রেশনিং ব্যবস্থা চালুর পাশাপাশি আমদানি বাড়ানোর পদক্ষেপ নিয়েছে মস্কো।

পাম্পে মিলছে না তেল, সংকটে রাশিয়া
রাশিয়ার একটি জ্বালানি স্টেশন

গাড়িচালকদের সরাসরি তথ্যভিত্তিক ওয়েবসাইট ‘গদেবেনজ’-এর হিসাব অনুযায়ী, ৯ আগস্ট রাশিয়ার ৪১ শতাংশ জ্বালানি স্টেশনে তেল পাওয়া গেলেও ১৬ আগস্ট নাগাদ তা কমে ২৮ দশমিক ১ শতাংশে নেমে আসে। বিশেষ করে দক্ষিণ ভলগা অঞ্চলসহ কেন্দ্রীয় কয়েকটি এলাকায় বহু স্টেশন পুরোপুরি জ্বালানিশূন্য হয়ে পড়েছে। রাজধানী মস্কোরও কিছু স্টেশনে জ্বালানি সংকট দেখা দিয়েছে এবং অন্যান্য স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাক জ্বালানি খাতের প্রতিনিধিদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন। ১৪ আগস্ট অনুষ্ঠিত এক বৈঠকে ওরেনবার্গ, লিপেটস্ক, তোভের, ওরিয়ল ও ক্রাসনোদরসহ বিভিন্ন অঞ্চলের জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। রাশিয়ার জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, বেশ কিছু অঞ্চলের ফিলিং স্টেশনগুলোতে এখনো সরবরাহ সংকট রয়ে গেছে।

সংকট কাটাতে স্থানীয় প্রশাসনগুলো নানা বিধিনিষেধ জারি করেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর অন্যতম ওরেনবার্গ এবং লিপেটস্কে গাড়ির নম্বর প্লেটের ওপর ভিত্তি করে নির্ধারিত দিনে জ্বালানি কেনার নিয়ম চালু করা হয়েছে। একইসঙ্গে লিপেটস্কে একটি গাড়িতে সর্বোচ্চ ৩০ লিটার পর্যন্ত তেল বিক্রির সীমা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সেভাস্তোপলে কিউআর কোড স্ক্যান ব্যবস্থা এবং গাড়িতে সর্বোচ্চ ২০ লিটার তেল বিক্রির নিয়ম চালু করা হয়েছে। আলতাই প্রজাতন্ত্রে অতিরিক্ত চাহিদা ঠেকাতে দিনে একাধিকবার তেল নেওয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

কয়েকটি তেল শোধনাগার বন্ধ থাকা, গ্রীষ্মকালীন বাড়তি চাহিদা এবং আঞ্চলিক পরিবহনে জটিলতার কারণে এই সরবরাহ ঘাটতি দেখা দিয়েছে। জুলাইয়ে রাশিয়ার গ্যাস উৎপাদন মৌসুমি চাহিদার মাত্র ৬৫ শতাংশে নেমে আসে। মে মাসের শেষের দিকে প্রথম দফায় সংকট শুরু হলেও জুলাইয়ের দ্বিতীয়ার্ধে তা কিছুটা কমেছিল। তবে আগস্টের মাঝামাঝি থেকে নতুন করে সংকট শুরু হওয়ায় দেশটিতে দ্বিতীয় দফার জ্বালানি সংকট তৈরি হয়েছে।

ঘাটতি মেটাতে রাশিয়া ভারত ও মরক্কোর পাশাপাশি বেলারুশ ও কাজাখস্তান থেকে জ্বালানি আমদানি শুরু করেছে। একইসঙ্গে জ্বালানি রপ্তানির ওপর জারি করা সাময়িক নিষেধাজ্ঞা ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। সরবরাহ বাড়াতে পরিবেশগত মান শিথিল করে সাময়িকভাবে ইউরো-২, ইউরো-৩ ও ইউরো-৪ মানের জ্বালানি উৎপাদন ও আমদানির অনুমতি দেওয়া হয়েছে। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে তেল কোম্পানিগুলোর বিরুদ্ধে ৪১টি তদন্ত শুরু করেছে রাশিয়ার একচেটিয়া ব্যবসা বিরোধী নজরদারি সংস্থা।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.