ঘূর্ণিঝড়ের পূর্বাভাসে নতুন পথ দেখাচ্ছে সামুদ্রিক কচ্ছপ
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতি ও জলবায়ু পরিবর্তনের সঠিক তথ্য সংগ্রহে সামুদ্রিক কচ্ছপ বিজ্ঞানীদের গুরুত্বপূর্ণ সহায়তা করতে পারে। কচ্ছপের পিঠে বিশেষ সেন্সর যুক্ত করে সমুদ্রপৃষ্ঠের তাৎক্ষণিক তথ্য সংগ্রহের মাধ্যমে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস আরও নির্ভুল করা সম্ভব বলে এক গবেষণায় উঠে এসেছে। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস ক্যানবেরার এক গবেষক এই সম্ভাবনার কথা তুলে ধরেছেন।

বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবছর ক্রান্তীয় বা ট্রপিক্যাল ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। কিন্তু সমুদ্র থেকে সরাসরি তথ্যের ঘাটতির কারণে অনেক সময় নিখুঁত পূর্বাভাস দেওয়া সম্ভব হয় না। উত্তাল সমুদ্র ও শক্তিশালী ঝড়ের কারণে সেখানে গবেষণা জাহাজ বা প্রচলিত প্রযুক্তি দিয়ে তথ্য সংগ্রহ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও জটিল। অথচ সমুদ্রের উপরিভাগের উষ্ণতা ও পানির মিশ্রণ ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই সমস্যার সমাধানে কচ্ছপ বড় ভূমিকা রাখতে পারে। সমুদ্রের উপরিভাগে চলাচলের সময় কচ্ছপের পিঠে যুক্ত ছোট সেন্সর পানির তাপমাত্রা ও গভীরতার তথ্য সংগ্রহ করে এবং জিপিএসের মাধ্যমে তা বিজ্ঞানীদের কাছে পাঠায়। পরিবেশবিষয়ক সাময়িকী ‘এনভায়রনমেন্টাল রিসার্চ লেটারস’-এ ক্যানবেরার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসের সমুদ্রবিজ্ঞানী ক্রিস্টোফার চ্যাপম্যানের এই গবেষণা প্রকাশিত হয়েছে।
সংবাদসংস্থা আনাদোলুকে চ্যাপম্যান জানান, ট্রপিক্যাল ঘূর্ণিঝড় পর্যবেক্ষণের জন্য ভবিষ্যতে সামুদ্রিক কচ্ছপ বৈশ্বিক ব্যবস্থার একটি অতিরিক্ত তথ্যের উৎস হয়ে উঠতে পারে। বিশেষ করে ‘অলিভ রিডলে’ প্রজাতির কচ্ছপ বঙ্গোপসাগর ও দক্ষিণ-পূর্ব আফ্রিকার মতো ঘূর্ণিঝড়প্রবণ অঞ্চলে প্রচুর দেখা যায়।
চ্যাপম্যান বলেন, ‘এসব সাগরে নজরদারি পর্যাপ্ত নয় এবং কচ্ছপ আংশিকভাবে তথ্যের এই ঘাটতি পূরণ করতে পারে। তবে এটি বৈশ্বিক ট্রপিক্যাল ঘূর্ণিঝড় পর্যবেক্ষণ ব্যবস্থার একটি অংশ ছাড়া কখনোই প্রধান মাধ্যম হবে না।’
তিনি উল্লেখ করেন, হাঙর বা তিমির চেয়ে কচ্ছপ বা সিলের শরীরে এই সেন্সর লাগানো সহজ। কারণ কচ্ছপ ডিম পাড়তে ও বিশ্রাম নিতে তীরে উঠে আসে, ফলে সেখানে নিরাপদে যন্ত্রপাতি বসানো যায়।
অস্ট্রেলিয়ার উত্তর উপকূলে চালানো এই গবেষণায় দেখা গেছে, পাঁচটি ঘূর্ণিঝড় চলাকালে কচ্ছপগুলোর সেন্সর ঝড়ের কেন্দ্রস্থলের ১২০ কিলোমিটার এলাকার মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছে। এসব তথ্যে দেখা যায়, ঝড়ের সময় সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে গিয়েছিল।
কচ্ছপের দেওয়া বাস্তব তথ্যের ভিত্তিতে গবেষকরা দেখেছেন যে, আগের প্রচলিত পূর্বাভাসে ঝড়ের তীব্রতা যতটা মারাত্মক হওয়ার আশঙ্কা করা হয়েছিল, বাস্তবে তা ততটা প্রবল ছিল না। গবেষকদের মতে, এই প্রযুক্তি সরাসরি প্রচলিত ব্যবস্থার বিকল্প নয়, তবে পূর্বাভাস ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করতে এটি সহায়ক উপাদান হিসেবে কাজ করবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.