তীব্র খরায় আল্পস থেকে আগেই গবাদিপশু নামাচ্ছেন সুইস খামারিরা
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
সুইজারল্যান্ডে তীব্র খরার কারণে পানি ও গোখাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে নির্ধারিত সময়ের আগেই আল্পস পর্বতমালার পাহাড়ি চারণভূমি থেকে গবাদিপশু নামিয়ে আনতে বাধ্য হচ্ছেন দেশটির খামারিরা। সুইস আলপাইন ইকোনমি ফেডারেশন (এফএসইএ) বুধবার এই তথ্য জানিয়েছে।

সংস্থাটির মহাপরিচালক সেলিনা দ্রোজ জানান, সুইজারল্যান্ডের উত্তর-পশ্চিমাঞ্চলের পাহাড়ি এলাকা জুরা আর্কসহ ফরাসিভাষী ও পূর্বাঞ্চলীয় এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সামগ্রিকভাবে পুরো দেশেই পরিস্থিতি অত্যন্ত নাজুক হয়ে পড়েছে।
খরার কারণে সমতলের খামারগুলোতেও পশুখাদ্যের মজুত ফুরিয়ে আসছে। ফলে খামারিদের সামনে বিকল্প কমে গেছে এবং অনেকে বাধ্য হয়ে নির্ধারিত সময়ের আগেই পশু জবাই করছেন। চারণভূমিতে পশু চরানোর সময় কমে যাওয়ায় দুগ্ধ উৎপাদনও ব্যাহত হচ্ছে। এফএসইএ জানায়, চলতি বছর আলপাইন পনিরের উৎপাদন গড়ের চেয়ে কম হতে পারে। এর মধ্যে গ্রুয়ের ডালপাজ পনিরের উৎপাদন ২০২৫ সালের তুলনায় প্রায় ১০ শতাংশ কম হওয়ার পূর্বাভাস রয়েছে।
বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত ব্যতিক্রমী হিসেবে উল্লেখ করেছেন সেলিনা দ্রোজ। তিনি সতর্ক করে বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে এমন শুষ্ক গ্রীষ্মকাল আরও ঘন ঘন দেখা দিতে পারে।’
তিনি জানান, পাহাড় থেকে আগেই গবাদিপশু নামিয়ে আনা একটি জরুরি পদক্ষেপ। সড়কপথ বা হেলিকপ্টারে পানি পরিবহন করা কেবল সীমিত ক্ষেত্রেই সম্ভব। এছাড়া আলপাইন খামারগুলোর পানি অবকাঠামো সংস্কার এবং নতুন জলাধার তৈরির জন্য কেন্দ্রীয় ও আঞ্চলিক কর্তৃপক্ষের কাছ থেকে বড় ধরনের আর্থিক সহায়তা প্রয়োজন বলে এফএসইএ উল্লেখ করেছে।
সুইজারল্যান্ডে প্রায় ৬ হাজার ৬০০টি আলপাইন চারণভূমি রয়েছে। গ্রীষ্মকালে দেশের মোট আবাদযোগ্য কৃষিজমির প্রায় এক-তৃতীয়াংশ চারণভূমি হিসেবে ব্যবহৃত হয়, যেখান থেকে প্রতি বছর প্রায় সাড়ে পাঁচ হাজার টন আলপাইন পনির উৎপাদিত হয়।
এদিকে খরায় সুইস কৃষকদের ক্ষতির পরিমাণ ক্রমেই বাড়ছে। সুইস ফারমার্স ইউনিয়নের সভাপতি মার্কাস রিটার জানান, এই খরার কারণে ক্ষতির পরিমাণ ২০০৩ সালের রেকর্ড ৫০ কোটি সুইস ফ্রাঁ (প্রায় ৬১ কোটি ৪০ লাখ মার্কিন ডলার) ছাড়িয়ে যেতে পারে। বিশেষ করে আলু, সুগার বিট ও ভুট্টার ফলন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও জানান, পশুপালকেরা এরই মধ্যে শীতকালীন গোখাদ্যের মজুত ব্যবহার করতে শুরু করেছেন এবং খড়ের দাম প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.