আপনি পড়ছেন

মূল্যস্ফীতির আশঙ্কা, তেলের বাড়তি দাম এবং সরকারি ঋণপত্র ছাড়ার পরিমাণ বেড়ে যাওয়ায় জার্মানির ১০ বছর মেয়াদি সরকারি বন্ডের ইল্ড বা মুনাফা ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এর ফলে বিশ্বব্যাপী বন্ড বাজারে বড় ধরনের দরপতন দেখা দিয়েছে।

জার্মান বন্ডের ইল্ড ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ
জার্মানির পতাকা

মঙ্গলবার বেঞ্চমার্ক ১০ বছর মেয়াদি ‘বুন্ড’-এর ইল্ড প্রায় ৪ বেসিস পয়েন্ট বেড়ে ৩ দশমিক ২৬ শতাংশের কাছাকাছি দাঁড়ায়, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। গত এক মাসে এই ইল্ড প্রায় ১১ বেসিস পয়েন্ট এবং এক বছরের ব্যবধানে ৫১ বেসিস পয়েন্ট বেড়েছে।

মধ্যপ্রাচ্য সংঘাত ঘিরে অনিশ্চয়তার কারণে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী রয়েছে। নতুন করে মূল্যস্ফীতির ধাক্কা সামলাতে কেন্দ্রীয় ব্যাংকগুলো দীর্ঘ সময়ের জন্য কঠোর মুদ্রানীতি বজায় রাখতে বাধ্য হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে ওয়াশিংটন কোনো ধরনের আলোচনা করছে না এবং নতুন কোনো আলোচনার সময়সূচিও নির্ধারণ করা হয়নি। এছাড়া মার্কিন নৌ অবরোধ আগের মতোই বলবৎ রয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

জ্বালানি খাতের মূল্যস্ফীতির ঝুঁকির বাইরেও বিনিয়োগকারীরা এখন বন্ড থেকে বেশি মুনাফা প্রত্যাশা করছেন। মূলত প্রতিরক্ষা ও অবকাঠামো খাতে ব্যয় বাড়ায় সরকারি ঋণের ক্রমবর্ধমান সরবরাহ সামাল দিতেই তারা এই বাড়তি মুনাফা চাইছেন।

জার্মানির অর্থবিষয়ক সংস্থা ২০২৬ সালে ১৫টি নিলামের মাধ্যমে ৮ হাজার ২০০ কোটি ইউরো বা ৯ হাজার ৫০০ কোটি ডলার মূল্যের ১০ বছর মেয়াদি ফেডারেল বন্ড ছাড়ার পরিকল্পনা করেছে। বুধবার ৬০০ কোটি ইউরো মূল্যের ১০ বছর মেয়াদি বুন্ড পুনরায় চালুর কথা রয়েছে।

জার্মানির বন্ডের ইল্ড বৃদ্ধি বিশ্বব্যাপী বন্ড বাজারের দরপতনেরই একটি অংশ। যুক্তরাষ্ট্রের ৩০ বছর মেয়াদি ট্রেজারি ইল্ড ২০০৭ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং জাপানের বেঞ্চমার্ক ১০ বছর মেয়াদি ইল্ড গত তিন দশকের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠেছে।

ঋণ গ্রহণের খরচ বেড়ে যাওয়ায় প্রযুক্তি ও প্রবৃদ্ধিভিত্তিক শেয়ারগুলোতে নেতিবাচক প্রভাব পড়েছে। এর জেরে জার্মানির শেয়ারবাজার সূচক ড্যাক্স শূন্য দশমিক ৮ শতাংশ কমে ২৬,১২৮.৩৬ পয়েন্টে নেমে আসে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.