আপনি পড়ছেন

যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণের পরিমাণ ইতিহাসে প্রথমবারের মতো ৪০ ট্রিলিয়ন (৪০ লাখ কোটি) ডলার অতিক্রম করেছে। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যে দেখা গেছে, এক দশকেরও কম সময়ে দেশটির ঋণের পরিমাণ দ্বিগুণেরও বেশি হয়েছে। মঙ্গলবার মোট বকেয়া সরকারি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪০ দশমিক ০৪৭ ট্রিলিয়ন ডলারে, যা তার আগের দিন ছিল ৩৯ দশমিক ৯৮৭ ট্রিলিয়ন ডলার।

রেকর্ড ৪০ ট্রিলিয়ন ডলার ছাড়াল যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ
যুক্তরাষ্ট্রের পতাকাবাহী একটি প্রশাসনিক ভবন

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের 'ডেট টু দ্য পেনি' উপাত্ত অনুযায়ী, মোট ঋণের মধ্যে সাধারণ জনগণের কাছে থাকা ঋণের পরিমাণ ৩২ দশমিক ২৬৬ ট্রিলিয়ন ডলার এবং সরকারি বিভিন্ন সংস্থার অভ্যন্তরীণ ঋণের পরিমাণ ৭ দশমিক ৭৮২ ট্রিলিয়ন ডলার।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৭ সালের জানুয়ারিতে প্রথমবার দায়িত্ব নেওয়ার সময় দেশটির ফেডারেল ঋণ ছিল প্রায় ১৯ দশমিক ৯৫ ট্রিলিয়ন ডলার, যা তার প্রথম মেয়াদ শেষে ২৭ দশমিক ৭৫ ট্রিলিয়ন ডলারে গিয়ে পৌঁছায়।

পরবর্তী সময়ে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের চার বছরের মেয়াদে এই ঋণ বেড়ে প্রায় ৩৬ দশমিক ২২ ট্রিলিয়ন ডলার হয়। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে পুনরায় হোয়াইট হাউসে ফেরার পর ঋণ আরও ৩ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার বৃদ্ধি পায়। সব মিলিয়ে ট্রাম্পের দুই মেয়াদে মার্কিন জাতীয় ঋণ বেড়েছে প্রায় ১১ দশমিক ৬ ট্রিলিয়ন ডলার এবং বাইডেনের আমলে বেড়েছে প্রায় ৮ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার।

টানা বাজেট ঘাটতি, করোনাভাইরাস মহামারিকালীন জরুরি ঋণ গ্রহণ, কর ছাড়, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ব্যয় বৃদ্ধি এবং সুদের হার বেড়ে যাওয়া এই বিপুল ঋণ বৃদ্ধির প্রধান কারণ। যুক্তরাষ্ট্রের জাতীয় রাজস্বের একটি বড় অংশ ঋণের সুদ পরিশোধেই ব্যয় হয়ে যাওয়ায় দেশটির দীর্ঘমেয়াদী আর্থিক স্থায়িত্ব নিয়ে এখন উদ্বেগ আরও ঘনীভূত হচ্ছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.