আপনি পড়ছেন

অধিকৃত পশ্চিম তীরের নাবলুস গভর্নরেটের কুসরা শহরে ১১ দিন ধরে অবরুদ্ধ হয়ে আছে তিনটি ফিলিস্তিনি পরিবার। ইসরায়েলি সেনাবাহিনী ও অবৈধ দখলদারদের যৌথ নিপীড়নে অন্তত ১৩ জন ফিলিস্তিনি চরম খাদ্য, পানি ও প্রয়োজনীয় চিকিৎসার অভাবে দিন কাটাচ্ছেন।

পশ্চিম তীরে ১১ দিন ধরে অবরুদ্ধ ৩ ফিলিস্তিনি পরিবার
অধিকৃত পশ্চিম তীরের কুসরা এলাকায় টহল দিচ্ছে ইসরায়েলি সেনাসদস্যরা

জাবাল রাস আল-আইন এলাকার তিনটি বসতবাড়ি ঘিরে রেখেছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় অধিবাসীরা আশা করেছিলেন সেনাবাহিনী এসে অবৈধ দখলদারদের সরিয়ে দেবে, কিন্তু সেনারা উল্টো একটি বাড়িকে সামরিক ব্যারাকে পরিণত করেছে। অবরুদ্ধ পরিবারগুলোকে এক জায়গায় এনে একটি মাত্র বাড়িতে গাদাগাদি করে থাকতে বাধ্য করা হচ্ছে।

কুসরার মেয়র আব্দুল আজিম আল-ওয়াদি বলেন, ‘সেনাবাহিনী চাইলে দখলদারদের গ্রেপ্তার বা সরিয়ে দিতে পারত, কিন্তু তারা এই অপরাধের সরাসরি অংশীদার।’ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৯৩০ মিটার উঁচুতে অবস্থিত কৌশলে গুরুত্বপূর্ণ এই পাহাড়ি অঞ্চল থেকে ভূমধ্যসাগর ও জর্ডান স্পষ্ট দেখা যায় বলেই ইসরায়েল এলাকাটি দখলের চেষ্টা চালাচ্ছে।

২০১১ সাল থেকেই কুসরা শহরে ধারাবাহিক হামলা চালিয়ে আসছে ইসরায়েল। সম্প্রতি বসতি সম্প্রসারণের কৌশলে পরিবর্তন এনে তারা গ্রামীণ এলাকায় তাবু ও অস্থায়ী কাঠামো বসিয়ে জমি দখলের নীতি গ্রহণ করেছে। এর ফলে ফিলিস্তিনিদের কৃষি ও চারণভূমি দ্রুত দখল হয়ে যাচ্ছে।

অবরোধ ও সামরিক কার্যক্রমের কারণে শহরের সাধারণ মানুষের জীবিকা ও স্থানীয় অর্থনীতি ভেঙে পড়েছে। একটি স্থানীয় কারখানা বন্ধ করে দেওয়ায় বহু ফিলিস্তিনি পরিবার আয় হারিয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছরে ফিলিস্তিনিদের ওপর ১ হাজার ৪৩০টিরও বেশি হামলা চালানো হয়েছে, যার ফলে প্রায় ৩ হাজার ৮০০ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.