ইরানের বিরুদ্ধে আসছে ‘সবচেয়ে কঠোর অর্থনৈতিক পদক্ষেপ’
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ইরানের ওপর এ যাবতকালের সবচেয়ে বিধ্বংসী অর্থনৈতিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানকে বিশ্ব থেকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার লক্ষ্য নিয়ে তিনি এই চরম পদক্ষেপের কথা জানান। একই সাথে যেসব দেশ বা প্রতিষ্ঠান ইরানকে যেকোনো ধরনের সহায়তা দেবে, তাদেরকেও কঠোর অর্থনৈতিক পরিণতির মুখোমুখি হতে হবে বলে চরম হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নজিরবিহীন অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা দেন। তিনি উল্লেখ করেন, ইরানকে একটি চুক্তি করার সবচেয়ে বড় সুযোগ তিনিই দিয়েছিলেন, কিন্তু তারা তা ব্যবহারে ব্যর্থ হয়েছে। ফলে এখন নজিরবিহীন অর্থনৈতিক অবরোধের মুখোমুখি হতে হবে দেশটির।
নতুন এই অভিযানের মাধ্যমে ইরানের অর্থনৈতিক সহায়তার সব ধরনের আর্থিক ও বাণিজ্যিক পথ বন্ধ করার উদ্যোগ নেবে যুক্তরাষ্ট্র। বিশেষ করে তেল পাচার, আর্থিক সোয়াপ লাইন, নগদ অর্থ স্থানান্তর, মুদ্রা বিনিময় কেন্দ্র, জাহাজের নিবন্ধন এবং ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে দাবি করে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘তাদের নৌবাহিনী ও বিমানবাহিনী ধ্বংস হয়ে গেছে এবং সামরিক কারখানাগুলো এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।’ তিনি দেশটির মুদ্রাকে মানহীন আখ্যা দিয়ে এই পদক্ষেপকে একটি ‘অর্থনৈতিক ডি-ডে’ হিসেবে বর্ণনা করেন। মার্কিন মিত্রদের ইরানের বিরুদ্ধে একজোট হওয়ার আহ্বান জানিয়ে তিনি পুনর্ব্যক্ত করেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্টের এই পদক্ষেপকে একটি ‘ব্যর্থ’ নীতির পুনরাবৃত্তি বলে আখ্যা দিয়েছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম। সংস্থাটি জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পূর্ববর্তী মেয়াদেও ইরানের ওপর সর্বোচ্চ চাপের নীতি প্রয়োগ করে ব্যর্থ হয়েছিলেন। তাসনিম আরও উল্লেখ করে, বহু বছর ধরে মার্কিন বিধিনিষেধের মধ্যে থাকার কারণে ইরান এসব অবরোধ এড়িয়ে চলার কৌশলে ইতোমধ্যে বেশ দক্ষ হয়ে উঠেছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.