পশ্চিম তীরে অবৈধ বসতি: ইসরায়েলি কূটনীতিককে তলব করল যুক্তরাজ্য
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
অধিকৃত পশ্চিম তীরে নতুন করে অবৈধ বসতি স্থাপনের উদ্যোগ নেওয়ায় ইসরায়েলি প্রতিনিধিকে তলব করেছে ব্রিটেন। পশ্চিম তীরের ‘ই-ওয়ান’ (E1) এলাকায় বসতি সম্প্রসারণের এই পদক্ষেপকে অগ্রহণযোগ্য ও ধ্বংসাত্মক হিসেবে আখ্যা দিয়েছে দেশটি। একই সাথে এই প্রকল্প অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানিয়েছে লন্ডন।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বুধবার এক বিবৃতিতে জানান, অধিকৃত পূর্ব জেরুজালেমের বিতর্কিত ই-ওয়ান এলাকায় ১,২৩৪টি অবৈধ বসতি ইউনিটের টেন্ডার আহ্বান করেছে ইসরায়েল সরকার। আদালতের স্থগিতাদেশ ও প্রতিশ্রুতির তোয়াক্কা না করে নেওয়া এই পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়ে ইসরায়েলের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে যুক্তরাজ্যের পররাষ্ট্র কার্যালয়ে তলব করা হয়।
এড মিলিব্যান্ড বলেন, ‘ই-ওয়ান প্রকল্প বাস্তবায়ন হলে ফিলিস্তিনের প্রাণকেন্দ্র দ্বিধাবিভক্ত হয়ে পড়বে এবং পশ্চিম তীর থেকে পূর্ব জেরুজালেম বিচ্ছিন্ন হয়ে যাবে। এতে দুই-রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনা মারাত্মক হুমকির মুখে পড়বে।’
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে তিনি সরাসরি ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সারের সাথে কথা বলেছেন। সে সময় ইসরায়েলকে অবিলম্বে সব ধরনের বসতি সম্প্রসারণ পরিকল্পনা স্থগিত করা ও প্রকাশিত টেন্ডার প্রত্যাহারের আহ্বান জানান তিনি।
যুক্তরাজ্যের পররাষ্ট্র কার্যালয়ে ইসরায়েলি প্রতিনিধিকে ডেকে পাঠিয়ে নেতানিয়াহু সরকারের এই সিদ্ধান্তের কড়া প্রতিবাদ জানানো হয়। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন, ইসরায়েলি দখলদারদের সহিংসতা ও বসতি সম্প্রসারণের ফলে ফিলিস্তিনি জনগোষ্ঠীর ওপর বিপর্যয় নেমে আসছে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে দুই-রাষ্ট্র সমাধানের পথ রুদ্ধ করার চেষ্টা ব্রিটেন মেনে নেবে না বলে স্পষ্টভাবে জানানো হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.