ইসরায়েলি অভিযান ও বসতি স্থাপনকারীদের দৌরাত্ম্য, পশ্চিম তীর ও গাজাজুড়ে তীব্র ক্ষোভ
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
দখলকৃত পশ্চিম তীর জুড়ে ইসরায়েলি বাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীদের হামলা, বাড়িঘর ভেঙে ফেলা এবং সামরিক অভিযান তীব্র আকার ধারণ করেছে। একই সময়ে গাজা সিটিতে পাঁচ বছর বয়সী ফিলিস্তিনি শিশু হিন্দ রজব ও তার পরিবারের সদস্যদের হত্যার ঘটনায় ইসরায়েলি সেনাবাহিনীর ঘোষিত নিজস্ব অভ্যন্তরীণ তদন্ত প্রত্যাখ্যান করেছে শিশুটির পরিবার। তারা এই ঘটনার একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে।

পশ্চিম তীরের নাবলুসের দক্ষিণাঞ্চলীয় কুসরা শহরের জাবাল রাস আল-আইন এলাকায় তিনটি ফিলিস্তিনি পরিবারকে বুধবার টানা ১১ দিনের মতো অবরুদ্ধ করে রাখে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। ইসরায়েলি সেনাবাহিনীর পাহারায় প্রায় ১৩ জন অধিবাসী নিজ বাড়িতেই বন্দি জীবনযাপন করছেন। তাদের কাছে খাদ্য, পানি ও প্রয়োজনীয় ওষুধ পৌঁছাতে বাধা দেওয়া হচ্ছে। এই অভিযানের একপর্যায়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে ৭০ বছর বয়সী এক বৃদ্ধা ও ১৫ বছর বয়সী এক কিশোরী আহত হলে রেড ক্রিসেন্টের দল তাদের হাসপাতালে ভর্তি করে।
কুসরার মেয়র আবদুল আজিম আল-ওয়াদি অভিযোগ করেন, ইসরায়েলি সেনাবাহিনী বসতি স্থাপনকারীদের সরিয়ে দেওয়ার বদলে একটি বাড়ি দখল করে সেটিকে সামরিক ব্যারাকে পরিণত করেছে। তিনি জানান, সেনাবাহিনী চাইলে বসতি স্থাপনকারীদের গ্রেপ্তার বা বহিষ্কার করতে পারত, কিন্তু তারা মূলত এই দখলদারিত্বের সহযোগী হিসেবে কাজ করছে। মেয়রের মতে, এলাকাটির কৌশলগত ভৌগোলিক অবস্থানের কারণে বসতি স্থাপনকারীরা ‘প্যাস্টোরাল সেটেলমেন্ট’ বা পশুপালন কেন্দ্রিক অবৈধ বসতি বিস্তারের মাধ্যমে পুরো ফিলিস্তিনি ভূখণ্ড গ্রাস করার চেষ্টা করছে।
পশ্চিম তীরের অন্যান্য স্থানেও সহিংসতা ছড়িয়ে পড়েছে। রামাল্লাহর আল-মুঘাইয়ির গ্রাম থেকে এক ফিলিস্তিনি তরুণকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। নাবলুসের মাউন্ট ইবালের কাছে একটি কূপের পানি পান করে এক ফিলিস্তিনি কৃষকের বেশ কয়েকটি ভেড়া মারা যায়; স্থানীয় সূত্রের দাবি, বসতি স্থাপনকারীরা কূপের পানিতে বিষ মিশিয়ে দিয়েছিল। দুমা গ্রামে অন্তত ২০টি জলপাই গাছ কেটে ধ্বংস করেছে বসতি স্থাপনকারীরা। এছাড়া বেইতা শহরে ফিলিস্তিনি একটি পরিবারের হলরুমে ঢুকে উসকানিমূলক নাচগান করে বসতি স্থাপনকারীরা, পরবর্তীতে সেনাবাহিনী ওই মিলনায়তন দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করে। অধিকৃত জেরুজালেমের অদূরে কালান্দিয়া, হিজমা এবং রামাল্লাহর আল-আম্মারি শরণার্থী শিবিরের কাছেও অভিযানের নামে তল্লাশি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এদিকে ২০২৪ সালের জানুয়ারি মাসে গাজা সিটিতে ফিলিস্তিনি শিশু হিন্দ রজব ও তার পরিবারের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর কথা প্রথমবারের মতো স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। একই সাথে ঘটনার একটি অভ্যন্তরীণ ফৌজদারি তদন্তের ঘোষণা দেওয়া হয়েছে। তবে শিশু হিন্দ রজবের দাদি এই তদন্ত পুরোপুরি প্রত্যাখ্যান করেছেন। আনাতোলু সংস্থাকে তিনি বলেন, ‘আমরা ইসরায়েলি তদন্ত বা বিচার ব্যবস্থার ওপর কোনো বিশ্বাস রাখি না।’
তিনি স্পষ্ট করে বলেন, তারা কেবল হিন্দের জন্য নয়, বরং গাজায় ইসরায়েলি হামলায় শহীদ হওয়া সকল শিশুর হত্যার বিচার চান এবং একটি নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের দাবি জানান। ২০২৪ সালের ২৯ জানুয়ারি পরিবারের সঙ্গে গাড়িতে করে পালানোর সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে গাড়িটি ঝাঁজরা হয়ে যায়। সে সময় সাহায্য চেয়ে আক্ষরিক অর্থেই আকুতি জানিয়েছিল শিশুটি। পরবর্তীতে উদ্ধারকারী দুই ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সদস্যসহ শিশু হিন্দ এবং তার পরিবারের ছয় সদস্যের মরদেহ উদ্ধার করা হয়।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.