আপনি পড়ছেন

বাংলাদেশের সংসদীয় সরকারব্যবস্থায় রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদমর্যাদার অধিকারী হলেও তাঁর নির্বাহী ক্ষমতা মূলত সীমিত। সংবিধান অনুযায়ী তিনি রাষ্ট্রপ্রধান হিসেবে গণ্য হন এবং রাষ্ট্রের সব আনুষ্ঠানিক কার্যক্রম তাঁর নামেই সম্পন্ন হয়। জাতীয় সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত এই সর্বোচ্চ পদাধিকারী ব্যক্তি নির্দিষ্ট কিছু ক্ষেত্র ছাড়া অধিকাংশ দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করেন।

বাংলাদেশের রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতা ও সুযোগ-সুবিধা
বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনের মূল প্রবেশদ্বার

সংবিধানে রাষ্ট্রপতিকে রাষ্ট্রের অন্য সব ব্যক্তির ঊর্ধ্বে স্থান দেওয়া হয়েছে। তবে সংবিধানের ৪৮ (৩) অনুচ্ছেদ অনুসারে কেবল প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে তিনি একক সিদ্ধান্ত নিতে পারেন। এর বাইরে দণ্ড মওকুফ, হ্রাস বা স্থগিত করার বিশেষ ক্ষমতা তাঁর থাকলেও তা সরকারপ্রধানের পরামর্শক্রমেই প্রয়োগ করা হয়। এছাড়া রাষ্ট্রপতি পদ শূন্য হলে কিংবা দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি দায়িত্ব না নেওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে থাকেন।

রাষ্ট্রপতির পদটির অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো কার্যকালীন সাংবিধানিক দায়মুক্তি। দায়িত্ব পালনকালে তাঁর বিরুদ্ধে কোনো আদালতে ফৌজদারি মামলা করা যায় না এবং গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা যায় না। তবে সংবিধান লঙ্ঘন বা শারীরিক ও মানসিক অসামর্থ্যের কারণে সংসদীয় প্রক্রিয়ায় দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে তাঁকে অপসারণ বা অভিশংসনের বিধান রয়েছে। কোনো ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদে পাঁচ বছর করে এই পদে দায়িত্ব পালন করতে পারেন এবং নির্বাচিত হওয়ার পর তিনি আর সংসদ সদস্য পদে বহাল থাকতে পারেন না।

দায়িত্বের পাশাপাশি রাষ্ট্রপতির জন্য নির্দিষ্ট বেতন-ভাতা ও বিশেষ সুযোগ-সুবিধা নির্ধারিত রয়েছে। আইন অনুযায়ী রাষ্ট্রপতির মাসিক বেতন এক লাখ ২০ হাজার টাকা, যা সম্পূর্ণ আয়করমুক্ত। এছাড়াও তিনি সরকারি বাসভবন হিসেবে বঙ্গভবন, বছরে দুই কোটি টাকার স্বেচ্ছাধীন তহবিল, বিশেষ আপ্যায়ন ভাতা, পরিবারের সদস্যদের নিয়ে দেশ-বিদেশে চিকিৎসা সুবিধা এবং বিমানভ্রমণ বিমা পেয়ে থাকেন। পদ ছাড়ার পরও সাবেক রাষ্ট্রপতিরা রাষ্ট্রীয়ভাবে কিছু সুযোগ-সুবিধা ভোগ করেন।

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদের সভাকক্ষে সংসদ সদস্যদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আজ। এ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন ১১-দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ। সংসদে মোট ৩৪৯ জন ভোটারের মধ্যে বিএনপির স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা থাকায় নির্বাচনের ফলাফল নিয়ে বিশেষ সমীকরণ তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের অধীনে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনী কর্তা হিসেবে এ প্রক্রিয়া পরিচালনা করেন।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.