আপনি পড়ছেন

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) দ্রুত ছড়িয়ে পড়া বুন্দিবুগিও ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় ৭০ হাজার ইবোলা টিকা বরাদ্দ দেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে। দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত প্রায় আড়াই হাজার মানুষের মৃত্যু হয়েছে।

ইবোলা প্রাদুর্ভাব ঠেকাতে ৭০ হাজার টিকা পাচ্ছে কঙ্গো
ইবোলা প্রাদুর্ভাব মোকাবিলায় পিপিই পরিহিত একজন স্বাস্থ্যকর্মী

গত সপ্তাহে ইন্টারন্যাশনাল কোঅর্ডিনেটিং গ্রুপ অন ভ্যাকসিন প্রভিশনের কাছে এরভেবো টিকার জন্য অনুরোধ করেছিল কঙ্গো সরকার। ডব্লিউএইচও এক বিবৃতিতে জানায়, বরাদ্দকৃত টিকার মধ্যে ২০ হাজার ডোজ বুন্দিবুগিও ভাইরাসের ওপর টিকার প্রভাব বুঝতে তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে ব্যবহার করা হবে। স্ট্র্যাটেজিক অ্যাডভাইজরি গ্রুপ অব এক্সপার্টস অন ইম্যুনাইজেশনের সুপারিশ অনুযায়ী বাকি ৫০ হাজার ডোজ টিকা সম্মুখসারির কর্মী ও স্বাস্থ্যকর্মীদের দেওয়া হবে।

এখন পর্যন্ত বুন্দিবুগিও ভাইরাসের বিরুদ্ধে কোনো টিকা বা নির্দিষ্ট চিকিৎসার অনুমোদন নেই। এরভেবো টিকাটি মূলত ইবোলা ভাইরাসের (আগে জাইরে ইবোলাভাইরাস নামে পরিচিত ছিল) প্রাদুর্ভাবের ক্ষেত্রে ব্যবহারের জন্য অনুমোদিত ও সুপারিশকৃত। মানুষের শরীরে বুন্দিবুগিও ভাইরাসের বিরুদ্ধে এরভেবো সুরক্ষা দিতে পারে কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে প্রাথমিক পরীক্ষাগার ও প্রাণীর ওপর করা গবেষণার তথ্য অনুযায়ী এটি কিছুটা সুরক্ষা দিতে পারে বলে ডব্লিউএইচও জানিয়েছে।

ডব্লিউএইচও প্রধান তেদ্রোস আধানম ঘেব্রেয়াসুস বলেন, ‘টিকা সরবরাহের এই উদ্যোগ বিশ্বব্যাপী সংহতির একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।’

তিনি আরও জানান, অংশীদার ও জাতীয় কর্তৃপক্ষের সঙ্গে মিলে ডব্লিউএইচও নজরদারি জোরদার, দ্রুত শনাক্তকরণ, জনসম্পৃক্ততা ও টিকাদান কার্যক্রমের মাধ্যমে প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনতে প্রতিশ্রুতিবদ্ধ।

কঙ্গোতে এবারের ইবোলার প্রাদুর্ভাবে মৃত্যুর সংখ্যা ২০১৮-২০২০ সালের প্রাদুর্ভাবকেও ছাড়িয়ে গেছে, যা দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী, বর্তমান প্রাদুর্ভাবে ৫ হাজার ২০৮ জন আক্রান্ত হয়েছেন এবং ২ হাজার ৪৭৬ জনের মৃত্যু হয়েছে। এতে মৃত্যুর হার দাঁড়িয়েছে ৪৭ দশমিক ৫ শতাংশ।

এই মহামারি ছয়টি প্রদেশের ৫৬টি স্বাস্থ্য অঞ্চলে ছড়িয়ে পড়েছে। প্রদেশগুলো হলো হাউত-উয়েলে, ইতুরি, উত্তর কিভু, দক্ষিণ কিভু, বাস-উয়েলে এবং শোপো। বর্তমানে প্রায় ৭৩০ জন রোগী আইসোলেশন বা হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং ১ হাজার ১১৫ জন সুস্থ হয়েছেন।

চলতি সপ্তাহের শুরুতে ডব্লিউএইচও জানায়, কঙ্গোতে বর্তমান ইবোলা প্রাদুর্ভাব আন্তর্জাতিক উদ্বেগের একটি জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবেই রয়ে গেছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.