সিরিয়ার প্রেসিডেন্টকে পাকিস্তান সফরের আমন্ত্রণ
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
সিরিয়ার সঙ্গে বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। একইসঙ্গে দামেস্কের সঙ্গে সম্পর্ক জোরদারের অংশ হিসেবে সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল-শারাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল-শাইবানি। এ সময় সিরিয়ার প্রতিনিধিদলকে স্বাগত জানানোর পাশাপাশি প্রেসিডেন্ট আল-শারার প্রতি শুভকামনা জানান পাক প্রধানমন্ত্রী। তিনি গোলান মালভূমিসহ সিরিয়ার সার্বভৌমত্ব, একতা ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি পাকিস্তানের সমর্থন পুনর্ব্যক্ত করেন।
দুই দেশের দীর্ঘদিনের সম্পর্কের কথা স্মরণ করে রাজনীতি, প্রতিরক্ষা, বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা এবং মানবসম্পদ উন্নয়নে শক্তিশালী সহযোগিতার ওপর জোর দেন শাহবাজ শরিফ। পাকিস্তান ও সিরিয়ার মধ্যে সরাসরি ফ্লাইট চালু হলে তা দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি পাকিস্তানি তীর্থযাত্রীদের সিরিয়া সফর সহজ করবে বলে তিনি জানান।
দুই দিনের সফরে বুধবার রাতে ইসলামাবাদ পৌঁছান সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আল-শাইবানি। ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদ সরকারের পতনের পর এটিই তার প্রথম পাকিস্তান সফর। সাক্ষাতে তিনি প্রেসিডেন্ট আল-শারার শুভেচ্ছা পৌঁছে দেন এবং সিরিয়ার রাজনৈতিক পটপরিবর্তন ও পুনর্গঠন প্রচেষ্টা সম্পর্কে শাহবাজ শরিফকে অবহিত করেন।
পাকিস্তানের অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে আল-শাইবানি প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুজ্জীবিত করার বিষয়ে দামেস্কের আগ্রহের কথা প্রকাশ করেন। এর আগে বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানের সঙ্গে পৃথক এক বৈঠকে দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ স্থাপন এবং বাণিজ্য ও বিনিয়োগ সহজ করতে একটি ‘পাকিস্তান-সিরিয়া যৌথ ব্যবসা পরিষদ’ গঠনের প্রস্তাব দেন সিরিয়ার এই মন্ত্রী।
দামেস্কে একটি যৌথ বিনিয়োগ ফোরাম আয়োজনেরও প্রস্তাব দেন আল-শাইবানি। অন্যদিকে সিরিয়ায় বাণিজ্য ও ব্যবসায়ী প্রতিনিধিদল পাঠানো এবং পাকিস্তান-সিরিয়া যৌথ মন্ত্রী পর্যায়ের কমিশন পুনরুজ্জীবিত করার আগ্রহ প্রকাশ করে পাকিস্তান। দুই দেশ জ্বালানি, পরিবহন, কৃষি, শিল্প, আবাসন, ওষুধ, বস্ত্র এবং তথ্যপ্রযুক্তি খাতকে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র হিসেবে চিহ্নিত করেছে।
সুবিধাজনক সময়ে প্রেসিডেন্ট আল-শারাকে সরকারি সফরে পাকিস্তানে আসার আমন্ত্রণ জানান শাহবাজ শরিফ। উল্লেখ্য, দীর্ঘ ১৯ বছর পর সিরিয়ার কোনো পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তান সফর করলেন। এর আগে ২০০৭ সালে সিরিয়ার তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়ালেম পাকিস্তান সফর করেছিলেন। গত জুনে দামেস্কে আল-শাইবানির সঙ্গে সাক্ষাৎ করেছিল পাকিস্তানের একটি প্রতিনিধিদল।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.