আপনি পড়ছেন

কারাগার থেকে মুক্তি পেলে পাকিস্তানের সামরিক বাহিনী বা সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে কোনো দ্বন্দ্বে জড়াবেন না কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তার এক ঘনিষ্ঠ সহযোগী রয়টার্সকে এই তথ্য জানান। দেশটির সর্বোচ্চ আদালত ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেওয়ার পর তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বক্তব্যে এই উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেল।

সেনাবাহিনীর সঙ্গে আপসের পথে হাঁটছে ইমরানের পিটিআই!
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান

২০২৩ সালে সামরিক নেতৃত্বের সঙ্গে বিরোধের জেরে ইমরান খানকে বন্দি করার পেছনে আসিম মুনিরকে দায়ী করে আসছিলেন পিটিআই সমর্থকরা। এমনকি সাবেক এই ক্রিকেট তারকা নিজেও মুনিরকে মানসিকভাবে অস্থিতিশীল বলে আখ্যা দিয়েছিলেন। তবে বুধবার এক সাক্ষাৎকারে পিটিআইয়ের মুখপাত্র ও ইমরান খানের সহযোগী জুলফিকার বুখারি জানান, দলটি সামরিক বাহিনীর সঙ্গে আপস করতে ইচ্ছুক। এটি পাকিস্তানের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে চলমান অন্যতম তীব্র উত্তেজনা কমার একটি শক্তিশালী ইঙ্গিত।

জুলফিকার বুখারি বলেন, ‘ধরে নেওয়া যাক, ইমরান খান যদি আগামীকাল মুক্তি পান, তবে তিনি এমন কিছু করবেন না যা দেশের ক্ষতি করে।’

ইমরান খানকে মহানুভব আখ্যা দিয়ে তিনি আরও বলেন, ‘এর মানে এই নয় যে আপনি সামরিক নেতার সঙ্গে দ্বন্দ্বে জড়াবেন। আপনি নিজের কষ্ট নিয়ন্ত্রণ করবেন এবং দেশের মঙ্গলের জন্য তা হজম করবেন।’

বুখারির এই মন্তব্যের বিষয়ে সরকার ও সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। এর আগে সামরিক বাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ না করার কথা জানিয়েছিল এবং সরকারের দাবি, ইমরান খানের মামলাগুলো আদালতের বিষয়। এদিকে মঙ্গলবার সুপ্রিম কোর্ট ৭৩ বছর বয়সী ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে কারাগার থেকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেয়। বিশ্লেষকদের মতে, এটি সামরিক বাহিনী ও পিটিআইয়ের মধ্যে উত্তেজনা কমানোর ক্ষেত্রে একটি প্রাথমিক পদক্ষেপ হতে পারে।

আদালতের এই রায়কে আশার নতুন আলো হিসেবে বর্ণনা করে বুখারি জানান, পিটিআই আদালতের নির্দেশনা মেনে চলবে এবং কর্মী-সমর্থকরা হাসপাতালের বাইরে জড়ো হবেন না। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ইমরান খানকে হাসপাতালে স্থানান্তর করা হয়নি। পিটিআইয়ের সঙ্গে সামরিক বাহিনীর কোনো আলোচনা হয়নি উল্লেখ করে বুখারি সেনাপ্রধান মুনিরকে পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে বর্ণনা করেন।

তবে বিশ্লেষকরা সতর্ক করে জানিয়েছেন, ইমরান খানের চিন্তাভাবনার সঙ্গে পিটিআই নেতৃত্বের মতের অমিল থাকতে পারে। আটলান্টিক কাউন্সিলের সিনিয়র ফেলো মাইকেল কুগেলম্যান বলেন, ‘ইমরান খান যতদিন কারাগারে আছেন, ততদিন রাষ্ট্রের সঙ্গে কোনো সম্ভাব্য আলোচনায় পিটিআই নেতৃত্ব ঐক্যবদ্ধ অবস্থান উপস্থাপন করতে পারবে কি না তা স্পষ্ট নয়।’

দুবাইয়ে স্বেচ্ছায় নির্বাসনে থাকা বুখারি জানান, দলীয় নেতারা আট মাস আগে সর্বশেষ ইমরান খানের সঙ্গে কথা বলেছিলেন। মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে, ইমরান খানকে নির্জন কারাবাসে রাখা হয়েছে। গত নভেম্বরে তিনি মুনিরকে ইতিহাসের সবচেয়ে স্বৈরাচারী শাসক হিসেবে আখ্যা দিয়েছিলেন। তবে আপসের ইঙ্গিত থাকা সত্ত্বেও বুখারি জানান, ইমরান খানকে হাসপাতালে স্থানান্তর করা হোক বা না হোক, পিটিআই ২৭ সেপ্টেম্বর দেশব্যাপী পদযাত্রা কর্মসূচি পালন করবে। আত্মগোপনে থাকা পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতারা এই কর্মসূচিতে অংশ নেবেন বা সংগঠিত করতে সহায়তা করবেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.